লড়াকু ব্যাটিং শ্রেয়স-হার্দিকের, নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিলেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: শ্রেয়স আইয়ার ও হার্দিক পাণ্ড্যর লড়াকু ব্যাটিংয়ের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অন্তত মুখরক্ষা হল টিম ইন্ডিয়ার। রবিবার (২ মার্চ) গ্রুপের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছেন রোহিত শর্মারা। গ্রুপের শীর্ষস্থান অর্জন করতে হলে কিউইদের ২৪৮ রানে বেঁধে রাখতে হবে গৌতম গম্ভীরের শিষ্যদের।

টসে জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু শুরুটা খুব একটা ভাল হয়নি গৌতম গম্ভীরের শিষ্যদের। তৃতীয় ওভারে ম্যাট হেনরির ভিতরের দিকে ঢুকে আসা বল ব্যাটে লাগাতে পারেননি শুভমন গিল। কিউইদের আর্জিতে সায় দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার। ওই সিদ্ধান্ত না মেনে রিভিউ নেন শুভমন। সেখানে দেখা যায়, আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ৭ বলে মাত্র ২ রান করে ফেরেন গিল। শুরু থেকেই চালিয়ে খেলছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কাইল জেমিসনের বলে পুল মারতে গিয়ে ১৫ রান করে ফিরলেন তিনি। ৩০০ তম ম্যাচ খেলতে নামা বিরাট কোহলিও নিরাশ করলেন। হেনরির বলে জোরালো শট মেরেছিলেন। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তা তালুবন্দি করে ভারতীয় সমর্থকদের মন ভেঙে দিলেন গ্লান ফিলিপস। ৩০ রানে প্রথম সারির তিন ব্যাটারকে হারিয়ে রীতিমতো বিপদে পড়ে যায় টিম ইন্ডিয়া।

এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে নিউজিল্যান্ড বোলারদের কাছে বাধার পাহাড় হয়ে দাঁড়ান শ্রেয়স আয়ার ও অক্ষর পটেল। ঠান্ডা মাথায় দুজনে খেলে কিউ বোলারদের ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন। যদিও রান তোলার গতি ছিল অনেকটাই শ্লথ। ২৪.৪ ওভারে ১০০ রানের গণ্ডি পেরোয় ভারত। রাচিন রবীন্দ্রর বলে সিঙ্গেল নিয়ে একদিনের ক্রিকেটে নিজের ২২তম অর্ধশতরান তুলে নেন শ্রেয়স। ওই অর্ধশতরান করতে তিনি নেন ৭৫ বল। ভাল খেলতে থাকা অক্ষর পটেল রাচিন রবীন্দ্রের বলে ভুল শট খেলে আউট হয়ে ফেরেন। তিনি করেছেন ৬০ বলে ৪২। অক্ষর আউট হওয়ার পরে শ্রেয়সের সঙ্গে জুটি বাঁধেন লোকেশ রাহুল। হাত খুলে মেরে দুই ব্যাটার রান ওঠার গতি বাড়ানোর দিকে মন দেন। ৩৩.২ ওভারে দেড়শো রানের গণ্ডি পেরোয় টিম ইন্ডিয়া।

একা কুম্ভ হয়ে যেভাবে লড়াই চালাচ্ছিলেন শ্রেয়স তাতে মনে হচ্ছিল শতরানের লক্ষ্য পূর্ণ করবেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৭৯ রানের মাথায় ও’রৌরকির বলে আউট হয়ে ফেরেন শ্রেয়স। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে ২৩ রানের মাথায় আউট হন রাহুল।সপ্তম উইকেটে হার্দিক পাণ্ড্যর সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু আগ্রাসী হতে গিয়ে ম্যাট হেনরির বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ১৬ রান করে ফেরেন তিনি। এর পরেই খোলস ছেড়ে বেরিয়ে কিউই বোলারদের পাল্টা মারের পথে হাঁটেন হার্দিক। ৪৯তম ওভারে কাইল জেমিসনের ওভারে ১৫ রান তোলেন। কিন্তু শেষ ওভারে ম্যাট হেনরির বলে ফেরেন তিনি। আউটের খেলেন ৪৪ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস। শেষ বলে ফেরেন মহম্মদ শামি (৫)। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৮ ওভার বল করে ৪২ রানে ৫টি উইকেট নিয়েছেন।

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

একের পর এক বঞ্চনা, মনে ব্যথা নিয়েই পশ্চিমাঞ্চলের নেতৃত্ব ফেরালেন শ্রেয়স

‘শ্রেয়সের দোষটা কোথায়’? এশিয়া কাপে দল গঠন নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিন  

টস জিতলেন শ্রেয়স, প্রথমে ব্যাট করবেন বিরাটরা

 ইতিহাস গড়ার ‘মহাযুদ্ধে’ মঙ্গলে মুখোমুখি বিরাট-শ্রেয়সরা

দলকে ফাইনালে তোলার পরেই চরম দুঃসংবাদ পেলেন শ্রেয়স আইয়ার

বোল্ট ক্যাচ ফস্কাতেই মাথায় হাত হার্দিক পাণ্ড্য ও নীতা আম্বানির

শ্রেয়সের হাত ধরে মুম্বইকে উড়িয়ে ফাইনালে পঞ্জাব

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]