Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রুদ্ধশ্বাস লড়াই শেষে সিনারকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে আলকারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: রুদ্ধশ্বাসকর ম্যাচে অসম্ভবকে সম্ভব করলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। শুক্রবার ফরাসি ওপেনের পুরুষদের সেমিফাইনালে দীর্ঘ লড়াই শেষে শীর্ষ বাছাই ইয়ানিক সিনারকে ৩-২ সেটে হারিয়ে পোঁছে গেলেন ফাইনালে। আর ফাইনালে আলকারাজকে মুখোমুখি হতে হবে জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জভেরভ। যিনি অন্য সেমিফাইনালে ক্যাসপার রুডকে গুঁড়িয়ে দিয়েছেন।

শুক্রবার রাতে প্যারিসের রোঁলা গারোয় শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের দখলে নিয়েছিলেন ইয়ানিক সিনার। প্রতিপক্ষ আলকারাজকে দাঁড়াতেই দেননি। ৬-২ গেমে প্রথম সেট জিতে নেন। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে স্প্যানিশ টেনিস তারকার। ব্যাকহ্যান্ড আর ফোরহ্যান্ডে নাস্তানাবুদ করেন সিনারকে। ৬-৩ গেমে জিতে ম্যাচে ফেরেন আলকারাজ। তৃতীয় সেটে ফের উল্টো চিত্র। শুরু থেকেই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপান সিনার। ইতালির টেনিস তারকা আলকারাজের যাবতীয় প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে ৬-৩ গেমে সেট হাসিল করেন।

সবাই যখন ধরে নিয়েছিলেন পিছিয়ে পড়া স্প্যানিশ তারকা আর ম্যাচে ফিরতে পারবেন না, তখনই খেল দেখাতে শুরু করেন আলকারাজ। ৬-৪ গেমে জিতে ম্যাচে সমতা ফেরান। পরের সেটে ৬-৩ গেমে সিনারকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনাল খেলার ছাড়পত্র জোগাড় করে নেন। যথেষ্টই কষ্ট করে যে ম্যাচ জিততে হয়েছে তা মেনেও নিয়েছেন আলকারাজ। তবে একই সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, কষ্টার্জিত জযের আনন্দ আলাদা। গত বছর উম্বলডন ও ইউএস ওপেন জিতলেও অস্ট্রেলিয়ান ও ফরাসি ওপেনের খেতাব অধরাই রয়ে গিয়েছে তরুন স্প্যানিশ টেনিস তারকার কাছে।

আলকারাজের ‘হ্যাটট্রিকের’ স্বপ্ন ভেঙে উইম্বলডনের নয়া রাজা সিনার

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও বিরাট কোহলির নাম! কিন্তু কেন?

সিনারের কাছে হেরে ফরাসি ওপেন থেকে বিদায়  জোকোভিচের

জোকারকে উড়িয়ে উইম্বলডনের রাজা আলকারাজ

Wimbledon 2024: ফাইনালে ফের মুখোমুখি জকোভিচ-আলকারাজ

Wimbledon 2024: ভুকিচকে হারিয়ে তৃতীয় রাউন্ডে আলকারেজ

স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেন অভিযান শুরু জকোভিচের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন আলকারেজও

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00