নিজস্ব প্রতিনিধিঃ অলিম্পিক্সের শুরু হয় দানা বেঁধেছে বিতর্ক। এই আবহে এবার ড্রোন নিয়ে নয়া বিতর্ক শুরু হয়েছে মহিলা অলিম্পিক্সে। কী থেকে এই বিতর্কের সূত্রপাত? জানা গিয়েছে, নিউজিল্যান্ডে অনুশীলনের সময় ড্রোন ব্যবহার করার অপরাধে দলের সহকারী কোচকে বাড়ি পাঠিয়ে দিল কানাডা ফুটবল সংস্থা। জানা গিয়েছে, সহকারী কোচ জেসমিন মান্ডার ড্রোন ব্যবহার করে বিপক্ষের অনুশীলন রেকর্ড করছিলেন। আর তা থেকেই শুরু হয় বিতর্ক ।
এই ঘটনার পর আগামী ম্যাচ থেকে সরে গেলেন কানাডার মহিলা অলিম্পিক্সের কোচ বেভ প্রিস্টমান। তিনি জানান, ‘ তিনি নিউজিল্যান্ডের হয়ে প্রথমে ম্যাচে থাকবেন না। তাঁর দায়িত্ব পালন করবেন সহকারী কোচ অ্যান্ডি স্পেন্স। এক বিবৃতিতে প্রিস্টমান বলেন, ‘ দুই দলের স্বার্থে আমি প্রথম ম্যাচে কোচের দায়িত্বে থাকব না। আমি নিউজিল্যান্ড এবং কানাডা দুই দলের ফুটবলারদের কাছে ক্ষমা চাইছি। গোটা ঘটনাটি নিয়ে এখন পুরোপুরি জানার চেষ্টা করছি। তবে এখন আমাদের মূল লক্ষ্য হল সামনের দিকে এগিয়ে যাওয়া।‘
উল্লেখ্য, এই ঘটনা নিয়ে ফিফার তরফে তদন্ত শুরু হয়েছে। তবে এই প্রথম নয়। এরআগে ২০২১ সালে ড্রোন-বিতর্কে জড়িয়েছিল কানাডার পুরুষ দল। সেই সময় অনুশীলনের সময় মাঠের উপরে একটি ড্রোন দেখতে পায় হন্ডুরাস। এই ঘটনার পর ফের ঘটল একই ঘটনা।