দেখা যাবে না IPL-এ, মেগা নিলাম থেকে নিজেকে সরালেন বেন স্টোকস

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৫-এর(IPL 2025) প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতেই আইপিএলের মেগা নিলামের(Mega Auction) তারিখ ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। আগামী ২৪শে এবং ২৫শে নভেম্বর সৌদি আরবের(Saudi Arabia) জেড্ডায় দু’দিন ব্যাপী নিলামে অংশ নেবেন মোট ১৫৭৪ জন ক্রিকেটার। এরমধ্যে ১১৬৫ জন ভারতীয় ক্রিকেটার(Indian Cricket Players) এবং ৪০৯ জন বিদেশি প্লেয়ার রয়েছেন। কিন্তু এবারের তালিকায় নেই বেন স্টোকসের(Ben Stokes) নাম। শোনা যাচ্ছে, আসন্ন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন একদা রাজস্থান রয়্যালসের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুনঃ বর্ধমানে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে আরও নৃশংস পদক্ষেপ অভিযুক্তর

অন্যদিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ৪২ বছর বয়সী জেমস অ্যান্ডারসন। কিন্তু প্রথমবারের মতো আইপিএলের নিলাম তালিকায় নিজেকে নথিভুক্ত করিয়েছেন তিনি। গত সিজনের অন্যতম দামী প্লেয়ার ছিলেন মিচেল স্টার্ক। গত মরশুমে তাঁর মূল্য ছিল ২৪.৭৫ কোটি টাকা। তবে আসন্ন মরশুমে মিচেল স্টার্কের নিলামের জন্য বেস প্রাইস রাখা হয়েছে ২ কোটি টাকা। আগের নিলামে অবিক্রিত থাকলেও আসন্ন আইপিএল মরশুমে অস্ট্রেলিয়ান অফ-স্পিনার নাথান লিয়ন পুনরায় নিজেকে নথিভুক্ত করিয়েছেন। তিনিও ২ কোটি টাকা বেস প্রাইস নিয়ে নিলামের ময়দানে নামছেন।

আরও পড়ুনঃ রাতে ক্যাম্পাসে ঢুকে রক্ষীদের মারধর, যাদবপুর বিতর্কে জারি নয়া নির্দেশিকা

২ কোটি টাকার সর্বোচ্চ বেস প্রাইজের ভারতীয় খেলোয়াড়দের তালিকায় রয়েছেন খলিল আহমেদ, মুকেশ কুমার, ভেঙ্কটেশ আইয়ার, আভেশ খান, দীপক চাহার, ইশান কিষাণ এবং ভুবনেশ্বর কুমার। যদিও কলকাতা নাইট রাইডার্স দলে জায়গা না পেয়ে আশাহত হয়ে পড়েছেন ভেঙ্কি আইয়ার। ২০২১ থেকেই এই টিমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু নিলাম সিদ্ধান্তের শেষ মুহূর্তে তাঁকে বাদ দিতে বাধ্য হয় নাইট রাইডার্স কর্তৃপক্ষ। ফলে নয়া টিমে সুযোগ পেলে ভেঙ্কির কাছে তা হবে স্বীকৃতি দখলের লড়াই। এছাড়াও একাধিক চমক থাকতে চলেছে নয়া IPL-এ।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

৬৬৯ রানে থামল ইংল্যান্ড, ইনিংসে হার বাঁচাতে গিলদের চাই ৩১১

ভাঙা পা নিয়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮ রানে থামল ভারতের প্রথম ইনিংস

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]