টিম বাসে যেতে হবে সব ক্রিকেটারকে, রোহিতদের জন্য শক্ত নিয়ম বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে ১-৩ ব্যবধানে লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছিল। এর পরই বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। খেলোয়াড় খরচ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল বোর্ড। টুর্নামেন্টে পরিবার গেলে একাধিক নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে নির্দেশে।

নয়া নির্দেশ অনুযায়ী, যদি একটি টুর্নামেন্ট ৪৫ বা তার বেশি দিনের হয় তবে পরিবারকে খেলোয়াড়দের সাথে শুধুমাত্র ১৪ দিন থাকার অনুমতি দেওয়া হবে এবং যদি সফরটি কম দিনের হয় তবে তা ৭ দিন হতে পারে। পুরো টুর্নামেন্টে স্ত্রীরা খেলোয়াড়দের সঙ্গে থাকতে  পারবেন না। পরিবার মাত্র ২ সপ্তাহ একসাথে থাকতে পারে। সব খেলোয়াড়কে টিম বাসে যাতায়াত করতে হবে। গৌতম গম্ভীরের ব্যক্তিগত ব্যবস্থাপককেও ভিআইপি বক্স বা টিম বাসে বসতে দেওয়া হবে না। তাদের অন্য কোনো হোটেলে থাকতে হবে। খেলোয়াড়দের লাগেজ ১৫০ কেজির বেশি হলে বিসিসিআই খেলোয়াড়দের অতিরিক্ত লাগেজ ফি দেবে না। 

বিগত কিছু দিন আগে রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের সঙ্গে বিসিসিআই একটি পর্যালোচনা বৈঠক করেছে। সূত্রের খবর, ওই বৈঠকেই এই নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে আগামী ছয় সপ্তাহে মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই দলের পাশাপাশি সাপোর্ট স্টাফদের উপর নেতিবাচক প্রভাব  এড়াতেই এই বিষয়ে তড়িঘড়ি কোন প্রতিক্রিয়া দিতে নারাজ বিসিসিআই।

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

পাকিস্তানের কূটচালে ধরাশায়ী BCCI, ঢাকায় ACC-র বৈঠকে যোগ দিচ্ছেন রাজীব শুক্লা!

ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ, চোট পেলেন তরুণ পেসার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]