Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই বছর বাদে জেল থেকে ছাড়া পাচ্ছেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান

২০২০ সালের অক্টোবরে হাথরাসে যাওয়ার পথে যোগী পুলিশ গ্রেফতার করে তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, এলাহাবাদ: যোগী প্রশাসনের রোষে পড়ে দুই বছরের বেশি সময় ধরে জেলে ছিলেন সিদ্দিক কাপ্পান। অবশেষে জেল থেকে ছাড়া পাচ্ছেন  কেরলের সাংবাদিক। শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা মুদ্রা পচারের মামলায় তাঁকে জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালতের রায়ে সত্যেরই জয় হয়েছে বলে দাবি করেছেন দুই বছরের বেশি সময় ধরে জেলের ঘানি টানা কাপ্পান।

২০২০ সালের ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত যুবতীকে গণধর্ষণ করে পুড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। ওই নৃশংস ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। যোগী প্রশাসনের পক্ষ থেকে গণধর্ষণের অভিযোগ অস্বীকার করা হয়েছিল। পেশাগত দায়িত্ব পালনের জন্য হাথরাসে যেতে গিয়ে ওই বছরের অক্টোবর মাসে উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। মুসলিম হওয়ায় তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করে যোগী রাজ্যের পুলিশ। এমনকী দেশদ্রোহিতার আইনেও মামলা দায়ের করা হয়।

গত সেপ্টেম্বর মাসেই সুপ্রিম কোর্ট তিনটি মামলায় কাপ্পানের জামিন মঞ্জুর করেছিল। তবে ইডির দায়ের করা মামলায় জামিন না মেলায় জেল থেকে ছাড়া পাননি তিনি। লখনউ জেলে বন্দি ছিলেন। এদিন ইডির দায়ের করা মামলায় সিদ্দিকের জামিন মঞ্জুর করে এলাহাবাদ হাইকোর্ট।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00