‘জ্যোতি আমাকে কখনও পাকিস্তান যাওয়ার কথা বলেনি’, মেয়ের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ভ্রমণ ব্লগার এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তাঁকে দেশবিরোধী কার্যকলাপ এবং আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয়েছে। জ্যোতি ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। পাকিস্তান ভ্রমণকালে তিনি আইএসআই-এর এজেন্টদের সংস্পর্শে এসেছিলেন।

হরিয়ানার ইউটিউবার জ্যোতি পাকিস্তান, বাংলাদেশ এবং চিন- ভারতের এই তিন শ্ত্রু রাষ্ট্রেই গিয়েছিলেন। গুরুগ্রামে মাত্র ২০,০০০ টাকা দিয়ে চাকরি জীবন শুরু করা জ্যোতি ইউটিউব চ্যানেলে ব্লগ শুরু করার পর হয়ে ওঠেন উচ্চবিত্ত। তাঁর গ্রেফতারিতে যেমন হতবাক প্রতিবেশীরা, তেমনই হতভম্ব জ্যোতির পরিবার। কেউই ভাবতে পারছেন না তাঁদের পরিচিত মেয়েটি নাকি পাকিস্তানি গুপ্তচর!

জ্যোতিকে যখন গ্রেফতার করা হয় সেই সময় তাঁর বাবা হরিশ মালহোত্রা বাড়িতে ছিলেন না। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার জ্যোতির ফোন, ল্যাপটপ সকালে নিয়ে যাওয়া হয়। তারপর রাতে আবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যাওয়া হয়।পরদিন আবার থানায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু জ্যোতি এই প্রসঙ্গে বাড়িতে একটি কথাও বলেনি। শুধু জানায় সব ঠিক আছে।

হরিশ জানিয়েছেন জ্যোতি যেখানবেই ট্র্যাভেল বল করতে যেত সে সম্পর্কে বাড়িতে বলে যেত। কতদিনের জন্য যাচ্ছে তাও বলে দিত। কিন্তু পাকিস্তান যাওয়ার ব্যাপারে সে কিছুই বাড়িতে জানায়নি। এমনকি পাকিস্তানি বন্ধুদের সম্পর্কেও জ্যোতি বাড়িতে কিছু জানায়নি। তবে বাবা হয়েও হরিশ মালহোত্রা চান জ্যোতি যদি প্রকৃত দোষী হয়, তাহলে তার শাস্তি পাওয়া উচিত।

ইতিমধ্যেই জ্যোতির ট্র্যাভেল ভ্লগ চ্যানেল ‘ট্র্যাভেল উইথ জো’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেটা বন্ধ করে দিয়েছে। ৩,৭৭,০০০ এরও বেশি ফলোয়ার্স ছিল জ্যোতির।

অবসরপ্রাপ্ত পাক অফিসার এবং জ্যোতি মালহোত্রার মধ্যে সংযোগ প্রকাশ্যে

পাকিস্তানের হয়ে গুপ্তচরগিরি করতে ভারতীয় ইউটিউবারদের নিয়োগের দায়িত্বে এই সুন্দরী

গর্ত থেকে বেরোচ্ছে একের পর এক গুপ্তচর, পঞ্জাবে ধৃত পাক এজেন্ট ইউটিউবার

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার সরকারি কর্মচারী

আইএসআইয়ের গুপ্তচর নেটওয়ার্কের দায়িত্বে ছিল তুফাইল, দলে টানতে চেয়েছিল সারা ভারতের যুবকদের

জ্যোতি মালহোত্রার মোবাইল ও ল্যাপটপে মিলল বিপুল তথ্য, কী আছে সেখানে?

‘আমি চাইলেও জ্যোতির জন্য মামলা লড়তে পারব না’, চোখের জলে ভাসছেন বাবা

পাকিস্তানেই শিকড় জ্যোতিদের, সেই টানেই কী গদ্দারি ইউটিউবারের?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]