Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Twitter কেনার চুক্তি বাতিলের হুমকি মাস্কের

টেসলা কর্ণধারের নয়া হুমকি নিয়ে অবশ্য টুইটারের (Twitter) পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভুয়ো গ্রাহকের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ার অভিযোগ তুলে আগেই জনপ্রিয় সামাজিকমাধ্যম টুইটার (Twitter) কেনার সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন টেসলা কর্ণধার (Ceo, Tesla Inc.) ইলন মাস্ক (Elon musk)। আর এবার সরাসরি চুক্তি বাতিলেরই হুমকি দিয়ে চিঠি দিলেন টুইটার সংস্থার পরিচালকদের। সোমবার টেসলা কর্ণধারের (Ceo, Tesla Inc.) আইনজীবী টুইটারের পরিচালককদের সরাসরি চিঠি পাঠিয়ে বলেছেন, ‘অবিলম্বে সংস্থার ভুয়ো গ্রাহক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিন। যদি তথ্য না দেওয়া হয়, তা হলে চুক্তি বাতিলের পথে হাঁটা হবে।’ টেসলা কর্ণধারের নয়া হুমকি নিয়ে অবশ্য টুইটারের (Twitter) পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত মার্চ মাসেই ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার (Twitter) কেনার জন্য এক চুক্তি করেছিলেন টেসলা কর্ণধার Ceo, Tesla Inc.) তথা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক (Elon musk)। আর ওই চুক্তির পরেই বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রকৃত গ্রাহক কত আর ভুয়ো গ্রাহক কত, তা নিয়ে সংস্থার সিইও পরাগ আগরওয়ালের (Parag Agarwal) সঙ্গে এক তরজায় জড়িয়ে পড়েছিলেন। মাস্কের দাবি, ‘টুইটারের অন্তত ২০ শতাংশ ব্যবহারকারীই ভুয়ো।’ যদিও সেই তথ্য মানতে চাননি সামাজিক যোগাযোগমাধ্যমটির সিইও পরাগ আগরওয়াল (Parag Agarwal)। তাঁর মতে, ‘টুইটারের ভুয়ো অ্যাকাউন্টধারীর সংখ্যা ৫ শতাংশেরও কম।’

সঙ্গে সঙ্গেই টেসলা কর্ণধার চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘সংস্থায় ভুয়ো গ্রাহকের সংখ্যা পাঁচ শতাংশের চেয়েও কম, তা প্রমাণ করতে হবে। যতদিন না প্রমাণ দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত টুইটার কেনার সিদ্ধান্ত স্থগিত রাখছি।’ তার পরে এক মাসের বেশি সময় কেটে গেলেও টুইটারের পক্ষ থেকে ভুয়ো গ্রাহক নিয়ে কোনও নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি দাবি করে এদিন আরও চাপ বাড়ানোর পথেই হেঁটেছেন মাস্ক।

৭০০ টাকা খরচ করলেই শরীর ‘গরম’ করা ভিডিও বানানো যাবে Grok-এ

অপেক্ষার অবসান, লঞ্চ হল  টেসলার নতুন গাড়ি, দাম ৫৯.৮৯ লক্ষ  

AI দিয়ে সিনেমা, গেম, টিভি শো, নয়া প্রযুক্তি নিয়ে হাজির Grok 4

শত্রুর ছায়া-ও মাড়াতে চান না, টেসলার গাড়ি বেচে দিচ্ছেন ট্রাম্প!

আসছে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট, খরচ জানলে মাথা ঘুরে যাবে!

WhatsApp এর জনপ্রিয়তায় ভাগ বসাতে চলে এল ইলন মাস্কের নতুন XChat

ইলন মাস্কের এক্স হ্যান্ডেলে ব্যাহত পরিষেবা, খুলতেই কী দেখছেন ইউজাররা?

বিশ্ব জুড়ে শোরগোল, সারা পৃথিবীতে সন্তানদের ফৌজ বানাতে চাইছেন মাস্ক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00