মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করুন এই ৩ ফুল, তুষ্ট হবেন ধনদেবী

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে…..’। বিজয়া দশমীর কয়েকদিন পরেই দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে আপামর বাঙালি। হিন্দু শাস্ত্র মতে, লক্ষ্মী হলেন ধন, যশ এবং ঐশ্বর্যের দেবী। বলা হয়ে থাকে, শারদ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমার রাতে দেবীর আরাধনা করলে সংসারে উপচে পড়ে সুখ-সমৃদ্ধি। এমনিতে মা লক্ষ্মী অল্পেই তুষ্ট হন। তবে বিশেষ কিছু নিয়ম মেনে দেবীর প্রিয় কিছু সামগ্রী তাঁর উদ্দেশ্যে অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন, ভক্তের সিদ্ধিলাভ ঘটে।

যেকোনও পুজোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী হল ফুল। তাই মা লক্ষ্মীর পছন্দের ফুল দিয়ে তাঁর আরাধনা করলে দেবী প্রসন্ন হন, একথা বলছেন খোদ শাস্ত্র-বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ফুলগুলি রয়েছে মা লক্ষ্মীর পছন্দের তালিকায়।

১) পদ্ম: মা লক্ষ্মীর পছন্দের ফুলের কথা বললে সবার প্রথমেই উঠে আসে পদ্মফুলের নাম। জ্যোতিষশাস্ত্র অনুসারে পদ্ম ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কারণ দেবী এই ফুলের উপরই বিচরণ করেন। এমনকি ধানের শিষের পাশাপাশি পদ্মফুলও দেবীর হাতে দেখতে পাওয়া যায়। কথিত আছে, লক্ষ্মীপুজো অথবা দীপাবলির দিনে মাকে এই ফুল‌ অর্পণ করলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়।

২) গাঁদা: সহজলভ্য এই ফুলটিও দেবী ধনলক্ষ্মীর অত্যন্ত পছন্দের। শাস্ত্র মতে, গাঁদা ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয়, নারায়ণ ভোগেও এই ফুলের উপস্থিতি বাঞ্ছনীয়। যে কারণে দেবী লক্ষ্মীকে গাঁদা ফুল অর্পণ করলে তিনি প্রসন্ন হন। তাই মায়ের পুজোয় নিঃসংকোচে ব্যবহার করতে পারেন গাঁদা ফুল।

৩) গোলাপ: উপরিউক্ত দুটি ফুলের পাশাপাশি লাল গোলাপ দেবীর অত্যন্ত পছন্দের। শাস্ত্র মতে, বিবাহিত মহিলাদের মা লক্ষ্মীকে লাল গোলাপ অর্পণ করা উচিৎ, এতে বৈবাহিক সম্পর্কের উন্নতি ঘটে এবং সংসারে বজায় থাকে সুখ-শান্তি।

দেবী লক্ষ্মী রুষ্ট হলেই এই পাঁচ লক্ষণ দেখতে পাবেন

আজ অপরা একাদশীতে এই কাজ করুন, মা লক্ষ্মী হেঁটে আসবে আপনার ঘরে

সাবধান! বুদ্ধ পূর্ণিমায় এই ছয়টি কাজ করবেন না, চরম সর্বনাশ হবে

অক্ষয় তৃতীয়ায় ঘরের এই সকল স্থানে জ্বালান প্রদীপ, লক্ষ্মী আসবেন ঘরে

সোনা কিনতে পারছেন না? অক্ষয় তৃতীয়ায় এই জিনিসগুলি বাড়িতে আনলেই হবে লক্ষ্মীলাভ

এই সব পাখি বাড়িতে আসলে জানবেন লক্ষ্মীও আসছেন

মা লক্ষ্মী আপনার গৃহে আসছেন কি? বুঝে নিন এই ইঙ্গিতগুলি পেলেই

ঘরের এই দিকে আয়না লাগান, আশীর্বাদ উপচে পড়বে দেবী লক্ষ্মীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]