Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আশ্চর্যজনক! বিমানের চাকায় বসে চার হাজার কিমি পাড়ি দিলেন এক ব্যক্তি

বিমানের চাকার (Landing Gear) পাশেই বসে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে গেলেন এক ব্যক্তি। এবং আশ্চর্যজনকভাবে তিনি বেঁচেও ছিলেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিমানের চাকার (Landing Gear) পাশেই বসে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে গেলেন এক ব্যক্তি। এবং আশ্চর্যজনকভাবে তিনি বেঁচেও ছিলেন। বিমানবন্দরের কর্মীরাও অবাক হয়েছেন ওই ব্যক্তির কাণ্ড দেখে। প্রায় আড়াই ঘণ্টার বিমানযাত্রায় তিনি পাড়ি দিয়েছেন ৪,৩৫৬ কিলোমিটার। আন্তর্জাতিক সংবাদপত্র ‘ডেইলি মেল’ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকা মহাদেশের ছোট্ট দেশ গুয়াতেমালা থেকে একটি বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের শহর মিয়ামির উদ্দেশ্য উড়ান ভরেছিল। ওই বিমানে পাইলট, কর্মী ও যাত্রী ছাড়াও একজন ছিলেন।

তিনি ওই বিমানের ল্যান্ডিং গিয়ারের পাশেই লুকিয়ে ছিলেন। এবং মাটি থেকে ৩৩ হাজার ফুট উঁচুতে বিমানের ভিতর ল্যান্ডিং গিয়ারের পাশেই একটি ছোট্ট জায়গায় বসেই ওই ব্যক্তি পৌঁছে যান গুয়াতেমালা থেকে মিয়ামি। বিমানটি যখন মিয়ামি বিমানবন্দরে অবতরণ করে তখন কিভাবে ওই ব্যক্তি বেঁচে গেলেন সেটা ভেবেই অবাক বিমানকর্মীরা। জানা গিয়েছে, বিমানটি মিয়ামি বিমানবন্দরে পৌঁছনোর পর বিমানকর্মীরা দেখেন বিমানের পেটের কাছে চাকা-সহ ল্যান্ডিং গিয়ার ঢুকে যাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা থেকে ২৬ বছরের এক যুবক বেড়িয়ে আসছেন। তাঁকে সঙ্গে সঙ্গেই পাকড়াও করে কাস্টমস বিভাগের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, ঘটনাটি গত শুক্রবারের। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানিয়ে দেন ওই যুবক সম্পূর্ণ সুস্থ রয়েছে। এরপরই তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে একটাই প্রশ্ন ওই যুবক বেঁচে গেলেন কীভাবে? উল্লেখ্য, তালিবান শাসকরা আফগানিস্থানের দখল নেওয়ার পর একই কায়দায় বিমানের চাকা আঁকড়ে বা ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দেশ ছাড়ার চেষ্টায় বহু মানুষের প্রাণ গিয়েছিল।

এ কী কাণ্ড! মাঝ-আকাশে শিশুদের সামনে মুখমৈথুন দম্পতির, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুগল

ট্রেনে কত কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন, জেনে নিন বিশদে

গায়ের দুর্গন্ধ নিয়ে সহযাত্রীর সঙ্গে বচসা, ২ ঘন্টা দেরিতে উড়ল বিমান

জার্মান শেফার্ডের গলায় হনুমান চালিসা

‘রাখে হরি, মারে কে?’ বাসের তলায় চাপা পড়েও প্রাণে বাঁচল যুবক

পায়ের চটি খুলে পুলিশ কর্মীকে সপাটে কষিয়ে দিলেন এক মহিলা, ভাইরাল ভিডিও

একা পেয়ে এক কর্মচারীকে গণ ধোলাই দিচ্ছেন কয়েকজন যুবক, দেখুন সেই ভিডিও

খাবারের মধ্যে ব্লেড, প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া পরিষেবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00