Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জার্মান শেফার্ডের গলায় হনুমান চালিসা

Share:

নিজস্ব প্রতিনিধি : পৃথিবীতে ঈশ্বর বিশ্বাসী মানুষের অভাব নেই। খারাপ বা ভালো সময় ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রয়েছে মানুষের। প্রাণীদেরও যে ঈশ্বরে বিশ্বাস রয়েছে, তা প্রকাশ পেয়েছে একটি ভিডিওতে। পোষ্য হিসেবে বেশিরভাগ বাড়িতেই প্রথম পছন্দ কুকুর। অনেকেই পোষ্যকে নতুন নতুন আদব কায়দা শেখাতে পছন্দ করেন। সম্প্রতি, হনুমান চালিসা শোনা গিয়েছে এক জার্মান শেফার্ডের গলায়। সারমেয়টির সেই গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা গিয়েছে, অন্য কোনো গানের প্রতি তেমন কোনও হেলদোল নেই রাগনার নামে জার্মান শেফার্ডটির। টিভিতে হিন্দি গান চললেও নিজের মতই শুয়ে রয়েছে সে। ‘ডাঙ্কি’ ফিল্ম থেকে ‘লুট পুট গায়া’, এরপর কৈলাশ খের-গাওয়া শিবের গান ‘বম লাহিরি শুনেও কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি তাকে।

ইনস্টাগ্রামার এবং পোষ্যটির অভিভাবক শিব শঙ্কর হনুমান চালিসা চালাতেই সোজা হয়ে বসতে দেখা যায় সারমেয়টিকে। চুপচাপ বসে থাকা কুকুরটি নিজের গলায় নিজের ভাষায় হনুমান চালিসা গাইতে শুরু করে। শুধু তাই নয়, প্রার্থনা করার ভঙ্গিতে সঙ্গীত পরিবেশকের মতো দাঁড়িয়ে হনুমান চালিসা গেয়েছে চারপেয়ে প্রাণীটি। গায়ক গুলশান কুমারের গাওয়া হনুমান চালিশার সুরে সুর মিলিয়েছে সে।

ইনস্টাগ্রামের দ্য বানজারা বয় নামে পেজ থেকে জার্মান শেফার্ডের গাওয়া সেই হনুমান চালিসার ভিডিও পোস্ট করা হয়েছে। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র। রীতিমত ভাইরাল হয়েছে সেই গান। ইতিমধ্যে ১১.৪ মিলিয়ন মানুষ ভিডিওটিকে দেখেছেন। পড়েছে অঢেল লাইক। কমেন্টেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে নেটিজেনদের। এক কথায়  নেট দুনিয়ার মন জিতে নিয়েছে চারপেয়ে এই প্রাণীটি।

 

পৃথিবী ও সূর্যের দূরত্ব নিয়ে হনুমান চালিশায় লুকিয়ে এক আশ্চর্য তথ্য

‘রাখে হরি, মারে কে?’ বাসের তলায় চাপা পড়েও প্রাণে বাঁচল যুবক

পায়ের চটি খুলে পুলিশ কর্মীকে সপাটে কষিয়ে দিলেন এক মহিলা, ভাইরাল ভিডিও

একা পেয়ে এক কর্মচারীকে গণ ধোলাই দিচ্ছেন কয়েকজন যুবক, দেখুন সেই ভিডিও

হনুমান চালিসা পাঠ করছেন ?এই নিয়মগুলো জানেন তো !

অক্টোপাস -অরেঞ্জ জুস নিমেষের মুখে পুরছে খুদে, হতবাক নেটানাগরিকরা

সুইগি শার্ট আর জোমাটো ব্যাগ নিয়ে খাবার পৌঁছাচ্ছে ডেলিভারি কর্মী

কমেন্ট বক্স থেকে প্রেম, ভাইরাল Shaadi.com-র একটি পোস্ট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00