Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাবারের মধ্যে ব্লেড, প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : রেলে যাত্রীদের খাবার দেওয়া নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে আগেই। এবার এয়ার ইন্ডিয়ার বিমানে দেওয়া খাবারে মিলল ব্লেড। খাবারের মধ্যে এভাবে ব্লেডের দেখা মেলায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। অনেকের মতে, টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। তবে খাবারের মধ্যে ব্লেড পাওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

জানা গিয়েছে, গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার এআই ১৭৫ বিমানে বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন ম্যাথুরেস পল নামে এক সাংবাদিক। সেইসময় তিনি রোস্টেট সুইট পটেটো খাচ্ছিলেন। সেইসময় তিনি অনুভব করেন, তাঁর মুখে কিছু একটা আটকেছে। এরপরই তিনি দেখতে পান, এক খণ্ড ব্লেড খেয়ে ফেলেছেন তিনি। এরপরই ওই সাংবাদিক খাবারের মধ্যে ব্লেড থাকার ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, এই ঘটনার পুরো দায় এয়ার ইন্ডিয়াকে নিতে হবে। এয়ার ইন্ডিয়ার কাছ থেকে এই ধরনের ঘটনা আশা করা যায় না। ভাগ্য ভালো, এই ঘটনায় কোনও ক্ষতি হয়নি। একইসঙ্গে এই ঘটনায় রীতিমতো আশঙ্কা প্রকাশ করে ওই সাংবাদিক জানান, এই খাবার যদি কোনও শিশুকে দেওয়া হত, তাহলে কী হত বলুন তো।

জানা গিয়েছে, গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে যাওয়ার পর এয়ার ইন্ডিয়ার তরফে ওই সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করা হয় ও তাঁকে আরও একটি বিজনেস ক্লাস টিকিট বিমান যাত্রার জন্য দেওয়া হয়। কিন্তু সাংবাদিক এয়ার ইন্ডিয়ার সেই অফার প্রত্যাখ্যান করেছেন। কারণ, তাঁর মনে হয়েছে, তিনি কোনও ঘুষ নেবেন না। ইতিমধ্যে গোটা ঘটনার কথা স্বীকার করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। সব্জি কাটার মেশিন থেকে ব্যবহার করা হয়েছিল, সেখান থেকেই ওই ব্লেড খাবারে এসে পড়েছে। গোটা ঘটনার জন্য ওই সাংবাদিকের কাছে দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে।

এ কী কাণ্ড! মাঝ-আকাশে শিশুদের সামনে মুখমৈথুন দম্পতির, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুগল

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

ভয়ঙ্কর খবর! উড়ানের পরেই ৯০০ ফুট নীচে নামল বিমান, বেজে উঠল বিপদ ঘণ্টা

হঠাৎই ইউ-টার্ন! গন্তব্যে না পৌঁছে দিল্লি ফিরে গেল শ্রীনগরগামী এয়ার ইন্ডিয়ার বিমান

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

নিরাপত্তায় গাফিলতি, এয়ার ইন্ডিয়ার তিন কর্মীকে বরখাস্তের নির্দেশ দিল DGCA

জেগে উঠেছে আগ্নেয়গিরি, যাত্রী না নামিয়েই দিল্লি ফিরল বালিগামী এয়ার ইন্ডিয়ার বিমান

একদিনেই ৫ ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00