Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হৃষীকেশে র‍্যাফটিং করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর হাজার হাজার পর্যটক উত্তরাখণ্ডের হৃষীকেশ ভ্রমণ করেন। এটি দেশের যোগ রাজধানী হিসেবেও পরিচিত। কিছু পর্যটকের ভ্রমণের উদ্দেশ্য থাকে আধ্যাত্মিক। তরুণরা সাধারণত যান অ্যাডভেঞ্চারের লোভে। তাঁর মধ্যে রিভার র‍্যাফটিং এবং বাঞ্জি জাম্পিং অন্যতম। তবে গঙ্গার বুকে রিভার র‍্যাফটিং-এর নিরাপত্তা ব্যবস্থা সবসময়ই যেন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে।

বুধবার তেহরি জেলার হৃষীকেশের মুনিকিরেতি এলাকায় ঘটে গিয়েছে একটি মর্মান্তিক ঘটনা। শিবপুরী থেকে শুরু হওয়া র‍্যাফটিং-এ মৃত্যু হয়েছে এক যুবকের। তিনি দেরাদুনেরই বাসিন্দা ছিলেন।

র‍্যাফটিংয়ের জন্য একটি নৌকা আচমকা গঙ্গার প্রবল স্রোতকে সামাল দিতে পারেনি। বেশ কয়েকজনকে ছিলেন ওই নৌকায়। প্রবল স্রোত গর্জনে নৌকাটি হঠাৎ কাঁপতে শুরু করে। তখনই নৌকা থেকে ওই যুবক ভারসাম্য হারিয়ে গরুড়চাট্টি সেতুর নীচে গঙ্গায় পড়ে যান। স্বভাবতই তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। মৃতের নাম সাগর নেগি। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

ভিডিওতে সাগরকে প্যাডেল ব্যবহার করে নৌকায় ফিরে যাওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে। র‍্যাফটিংয়ের জন্য নৌকায় যারা বসেছিলেন তাঁরাও খুব চেষ্টা করেছিলেন সাগরকে ফিরিয়ে আনার। কিন্তু তা সম্ভব হয়। অ্যাডভেঞ্চারে এসে অকালেই প্রাণ গেল যুবকের।

উদ্ধারকারী দল সাগরের মৃতদেহ গঙ্গা থেকে তুলে আনে। এরপর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তপোবন ফাঁড়ির ইনচার্জ প্রদীপ রাওয়াত বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের কাছে র‍্যাফটিং করার সময় সমস্ত সুরক্ষা নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করার জন্য আবেদন জানানো হয়েছে।

মানসিক শান্তি বজায় রাখতে মেনে চলুন এই নিয়ম

মর্মান্তিক দুর্ঘটনা দেরাদুনে, কয়লা বোঝাই ট্রাকে পিষে গেলেন দু’জন

পঞ্চাশের পরেও সুস্থ থাকবে শরীর, জানুন কোন যোগ ব্যায়ামের গুণে?

গরমে কুপোকাত! উত্তরাখণ্ডের শৈলশহরে ঘুরে আসতে পারেন

শরীর সুস্থ রাখতে খুব অল্প সময়ে নিয়মিত করুন এই সকল যোগা

উচ্চতা ১৩ হাজার ফুট, জওয়ানদের প্রাণায়াম শেখালেন ৭৮ বছরের প্রবীণা

শীর্ষাসনে জেলাশাসক, সামিল আধিকারিক থেকে বন্দিরা

আপনি প্রতিদিন যোগা করেন, কিন্তু এটি করতে কী কী কাছে রাখতে হয় জানেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00