Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীর্ষাসনে জেলাশাসক, সামিল আধিকারিক থেকে বন্দিরা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, বাহারাইচ (উত্তরপ্রদেশ):  নিরোগ শরীর গঠনে যোগাসনের উপকারিতা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। উত্তরপ্রদেশের বাহারাইচের জেলাশাক দীনেশ চন্দ্র সিং প্রতিদিন যোগভ্যাস করেন। অন্যান্য আসনের মধ্যে রয়েছে অন্যতম কঠি শীর্ষাসন। জেলাশাসক সম্প্রতি এখানকার একটি জেল পরিদর্শনে যান। সেখানে বন্দিদের সামনে তিনি শীর্ষাসন করেন। যা দেখে জেলবন্দিরাও উৎসাহত হয়ে জেলাশাসকের সামনে শীর্ষাসন করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত। সকলেই জেলাশাসকের প্রশংসা করেছেন।

জেল আধিকারিক আনন্দ শুক্লা জানিয়েছে, জেলাশাসক মাঝে-মধ্যেই জেল পরিদর্শনে আসেন। বন্দিদের ব্যাপারে খোঁজখবর নেন। কীভাবে সুস্থ থাকা যায়, নীরোগমুক্ত শরীর গঠনে যোগাভ্যাসের উপকারিতা বোঝান। জেলা শাসকের পরমর্শ মন দিয়ে শোনেন বন্দিরা। অনেকে তাঁর সামনেই শীর্ষাসনের চেষ্টা করেন। জেলকর্তৃপক্ষ জানিয়েছেন, জেলাশাসকের অনুপ্রেরণায় অনেক বন্দি এখন যোগাভ্যাস করতে শুরু করেছেন। উপকারও পাওয়া গিয়েছে। আগেই অনেক বন্দি নানা ধরনের রোগে ভুগতেন। এখন অনেকেই বেশ সুস্থ। বন্দিদের দিন শুরু হয় যোগাভ্যাসের মধ্য দিয়ে। তারা জেলাশাসকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

অন্যদিকে জেলাশাসক জানিয়েছেন, প্রথম দিকে খুব বেশিক্ষণ শীর্ষাসনে থাকতে পারতাম না। প্রথম দিকে এক মিনিট বা দুই মিনিট শীর্ষাসনে থাকতে পারতাম। ধীরে ধীরে সময় বাড়াতে শুরু করি। এখন এক ঘণ্টা শীর্ষাসনে থাকতে পারি। তিনি বলেন, যোগাসনের উপকারিতা বোঝাতে তিনি মাঝে-মধ্যে স্কুলে গিয়ে পড়ুয়াদের বোঝান। তার পরামর্শ মেনে বহু পড়ুয়ারা যোগাভ্যাস শুরু করেছে। জেলাশাসক আবার হনুমানে ভক্ত। সকালে স্নানের পর হনুমানের পুজো করে দিনের কাজ শুরু করেন।

মানসিক শান্তি বজায় রাখতে মেনে চলুন এই নিয়ম

হৃষীকেশে র‍্যাফটিং করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল যুবক

পঞ্চাশের পরেও সুস্থ থাকবে শরীর, জানুন কোন যোগ ব্যায়ামের গুণে?

শরীর সুস্থ রাখতে খুব অল্প সময়ে নিয়মিত করুন এই সকল যোগা

উচ্চতা ১৩ হাজার ফুট, জওয়ানদের প্রাণায়াম শেখালেন ৭৮ বছরের প্রবীণা

আপনি প্রতিদিন যোগা করেন, কিন্তু এটি করতে কী কী কাছে রাখতে হয় জানেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00