Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উচ্চতা ১৩ হাজার ফুট, জওয়ানদের প্রাণায়াম শেখালেন ৭৮ বছরের প্রবীণা

অংশ নিলেন ১৬শো জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: উচ্চতা প্রায় ১৩ হাজার ফুট। উচ্চতা দেখে সহজেই অনুমান করা যায় ঠাণ্ডা কেমন। সেই কনকনে ঠাণ্ডায় জওয়ানদের প্রাণায়াম শেখালেন ৭৮ বছরের প্রবীণা পদ্মিনী যোগ। বিশেষ এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন ১৬ শো জওয়ান।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পদ্মিনীর স্বামী কর্নেল প্রতাপ যোগ ১৯৬৫ এবং ১৯৭১-য়ের যুদ্ধে লডা়ই করেছিলেন। পর্বতের যে অংশ থেকে শত্রু শিবিরের বিরুদ্ধে তিনি লড়াই করেন, পদ্মিনী জওয়ানদের প্রশিক্ষণ দিতে সেই জায়গা নির্বাচন করলেন।

পদ্মিনী জানিয়েছেন, তাঁর জীবনের এটাই মিশন। প্রায় প্রতিদিন তিনি বিভিন্ন রেজিমেন্টের জওয়ানদের যোগ প্রশিক্ষণ দিয়ে আসছেন। প্রশিক্ষণের জন্য নির্বাচন করেন অধিক উচ্চতা। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ৭৮ বছরের প্রবীণা বলেন, অধিক উচ্চতায় থাকা বেশ কষ্টসাধ্য। পরিবেশ প্রতিকূল। একমাত্র যোগ বা প্রাণায়ামের অভ্যাস থাকলে বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে লডা়ই করা যায়।

পদ্মিনীর যোগাভ্যাসের প্রাথমিক প্রশিক্ষণ নাগপুরের জনার্দনস্বামী যোগাভ্যাসী মন্ডলে। পরবর্তীকালে তিনি যোগগুরু রামদেবের কাছে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন হরিদ্বারে। প্রশিক্ষণ শেষে সম্পূর্ণ বিনামূল্যে সেনাস্কুল, অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে যোগের প্রশিক্ষণ দেন। পদ্মিনী জানিয়েছেন, স্বামী বাহিনী থেকে অবসরের পর তারা দুইজনে মিলে দেশজুড়ে শতাধিক যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন। স্বামীর প্রয়াণের পর তিনি সেই কর্মসূচি চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নেন। ৭৮ বছরের প্রবীণা বলেন, জওয়ানরা মাসের পর মাস পরিবারের থেকে বিচ্ছিন্ন। তাদের থাকতে হয় প্রতিকূল পরিবেশে। এক মাত্র যোগ বা প্রাণায়াম তাদের মনকে শান্ত রাখতে পারে।

মানসিক শান্তি বজায় রাখতে মেনে চলুন এই নিয়ম

হৃষীকেশে র‍্যাফটিং করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল যুবক

পঞ্চাশের পরেও সুস্থ থাকবে শরীর, জানুন কোন যোগ ব্যায়ামের গুণে?

শরীর সুস্থ রাখতে খুব অল্প সময়ে নিয়মিত করুন এই সকল যোগা

শীর্ষাসনে জেলাশাসক, সামিল আধিকারিক থেকে বন্দিরা

আপনি প্রতিদিন যোগা করেন, কিন্তু এটি করতে কী কী কাছে রাখতে হয় জানেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00