Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর হাতেই পূজিতা বাগদেবী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রচলিত রীতি ভাঙল ঢাকার ঐতিহ্যশালী জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার অন্য ভাবে বাণীবন্দনা করল ঢাকার নামী শিক্ষা প্রতিষ্ঠানটি। চিরাচরিত প্রথা ভেঙে বিশ্ববিদ্যালয়ের সমাদৃতা ভৌমিক নামে এক শিক্ষার্থীর হাতেই পূজিতা হলেন বাগদেবী। আর এক মহিলা পুরোহিতের হাতে দেবী ভারতীর পুজো দেখতে ভিড় উপচে পড়েছিল বিশ্ববিদ্যালয় চত্বরে।

এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট মিলে মোট ৩৬টি মণ্ডপে বাগদেবীর আরাধনা করা হয়। তার মধ্যে ইংরেজি বিভাগে প্রথমবারের মতো কোনও মহিলা  শিক্ষার্থী পুরোহিত হিসেবে দায়িত্ব সামলালেন। মূলত প্রাচীন যুগ থেকেই পূজা-পার্বণে পুরুষের আধিপত্য। মহিলারা পুজোয় সহযোগিতার কাজ করলেও পুরোহিতের ভূমিকায় তাদের দেখা পাওয়া বিরল ঘটনা। প্রথমবার পুরোহিত হিসাবে অবতীর্ণ হতে পেরে খুশি সমাদৃতা। পুজো শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সনাতন শাস্ত্রমতে কোথাও বলা নেই যে নারী পুরোহিত পৌরোহিত্য করতে পারবে না। তবে সমাজের সম্মানীয় কাজগুলো এখনও পুরুষদের দখলে।  শিক্ষকদের অনুপ্রেরণা ও উৎসাহে আমি পুরোহিত হিসাবে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়েছি। পুরুষ আধিপত্যবাদের বিপক্ষে পৌরোহিত্য করে প্রমাণ করেছি মহিলারাও পারে।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক রবীন্দ্রনাথ মণ্ডল সাংবাদিকদের জানান, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবারই প্রথম কোনও নারী পুরোহিত পুজো সম্পন্ন করল। সমাদৃতার দেখানো পথে হেঁটে বাকিরাও পুজোয় পৌরাহিত্য করার কাজে এগিয়ে আসবে বলে আশা করছি।’

যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পূজো বির্তকে শুভেন্দুকে মোক্ষম জবাব মমতার

গার্ডেনরিচে ধুন্ধুমার কাণ্ড ! সরস্বতী পুজোর শোভাযাত্রায় পুলিশের ওপর চলল হামলা

মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই ৭৪ মণ্ডপে সরস্বতী পুজো

পিতা ও স্বামী একজনই, সরস্বতীর প্রেম-জীবন নিয়ে বিতর্ক! কী বলছে পুরাণ?

সরস্বতী পুজোর সকালে কাঁচা হলুদ মেখে স্নান করলে কী তুষ্ট হন বাগদেবী ?

প্রয়োজন নেই উপাচারের, সরস্বতী মা’কে খুশি করতে মন দিয়ে শুধু পাঠ করুন এই মন্ত্র 

সরস্বতী পুজোয় লক্ষ্মীদেবীকেও আরাধনা, অভিনব উদ্যোগ কলেজে

শিক্ষিকার হাতেই সরস্বতীর আরাধনা কলকাতায়

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00