Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিপজ্জনকভাবে হেলে গেল মাত্র তিন বছরের পুরোনো পুলিশ কোয়ার্টার!

মাত্র তিন বছর আগেই তৈরি হয়েছিল ঝাঁ চকচকে বিল্ডিং। বেঙ্গালুরুর পুলিশকর্মীদের জন্য তৈরি ওই আবাসনের একটি বিল্ডিং ইতিমধ্যেই হেলে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র তিন বছর আগেই তৈরি হয়েছিল ঝাঁ চকচকে বিল্ডিং। বেঙ্গালুরুর পুলিশকর্মীদের জন্য তৈরি ওই আবাসনের একটি বিল্ডিং ইতিমধ্যেই হেলে গিয়েছে। জানা গিয়েছে, ওই বহুতলের বেসমেন্টে ফাটল ধরেছে। ফলে বহুতলটি এক পাশে হেলে পড়ে। ওই পুলিশ আবাসনের ৩২টি পরিবারকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে বিপজ্জনক বিল্ডিং থেকে। বেঙ্গালুরু শহরের নগরভাভি এলাকার বিনি মিলসে ৭ তলা কয়েকটি বিল্ডিং তৈরি করেছে পুলিশ বিভাগ। মাত্র তিন বছর আগেই তৈরি হয়েছিল বিল্ডিংগুলি। সেখানেই পুলিশ কর্মীদের থাকার ব্যবস্থা করেছিল কর্ণাটক সরকার। যা এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশকর্মীদের কাছে।

গত তিন সপ্তাহে, বেঙ্গালুরু তিনটি বহুতল হয় ভেঙে পড়েছে না হয় বিপজ্জনকভাবে হেলে গিয়েছে। এটা চতুর্থ ঘটনা। তবে এই ঘটনাগুলিতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বেঙ্গালুরু প্রশাসন অবশ্য অতিবৃষ্টিকেই দায়ী করছে বিল্ডিং ভেঙে পড়ার জন্য। বিগত ১৫ দিনে কর্ণাটকে ব্যপক বৃষ্টি হয়েছে। বেঙ্গালুরু শহরেই ১৫৫ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে। বেঙ্গালুরু মহানগরপালিকার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রায় ৩০০টি বাড়ি বিপজ্জনক ঘোষণা করে ওই পরিবারগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপদ জায়গায়। এবার একে একে ওই বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হচ্ছে। কিন্তু মাত্র তিন বছরের পুরোনো বিল্ডিং কেন হেলে পড়ল সেই উত্তর পাওয়া যায়নি পুলিশ-প্রশাসনের কাছ থেকে।

বেঙ্গালুরুতে স্যুটকেস বন্দি কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭

‘মেরে সুটকেসে ভরে রেখেছি…’, স্ত্রীকে খুন করে শ্বশুরবাড়ির লোককে ফোন স্বামীর

স্ত্রীর অমানবিক অত্যাচার,ভিডিও জবানবন্দি করে আত্মঘাতী IT কর্মী

বেঙ্গালুরুর পিজিতে তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

চার বছরের ছেলেকে খুন, গ্রেফতার বেঙ্গালুরুর তথ্য-প্রযুক্তি সংস্থার সিইও

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00