নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন স্ত্রী এবং পরিবারের হেনস্থা আর তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন প্রযুক্তি কর্মী। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে । সেখানে পরিবারের চাপের জেরে নিজেকে শেষ করে ফেললেন ৩৪ বছরের অতুল সুভাষ। পাশাপাশি মৃত্যুর আগে তিনি লিখে গেছেন ২৪ পাতার সুইসাইট নোট। সেইসঙ্গে মৃত্যুর আগে করেছেন একটি ভিডিও ।
পুলিশ সূত্রে খবর, গত ৯ ডিসেম্বর আত্মঘাতী হয়েছেন অতুল ঘোষ। নিজের ঘরের মধ্যেই তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপরেই উদ্ধার হয় ২৪ পাতার একটি সুইসাইট নোট। বলে রাখা ভালো, ২৪ পাতার নোটের শুরুতে চারটি হাতে লেখা এবং ২০টি টাইপ করা পাতার লেখা ছিল । আর সেই নোটের শিরনামে লেখা ছিল ‘ন্যায়বিচার প্রাপ্য’।
এই পুরো সুইসাইট নোটের মধ্যে অ্যাকসেনচারে কর্মরত স্ত্রী এবং তার মা, ভাই এবং কাকার নামের কথা উল্লেখ করেছেন অতুল। তিনি লিখেছেন , তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছেন স্ত্রী, তার মা এবং কাকা। আর এইসব মামলার জন্য চাওয়া হয়েছে ৩ কোটি টাকা । সেইকারণেই দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অতুল। তাই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন। এই পুরো বিষয়টি অতুল একটি স্বেচ্ছাসেবী সংস্থার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। সেই সঙ্গে একটি ভিডিও রেকর্ড পাঠান । তাতেই সামনে আসে পুরো ঘটনা। ইতিমধ্যেই অতুলের স্ত্রী এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ। এই ঘটনা নিয়ে জোর কদমে শুরু হয়েছে তদন্ত ।