সপ্নাদেশে শুরু মায়ের পুজো ! ১০৮ ঘড়া জলে স্নান করেন দেবী

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রত্যেক বছর চাতক পাখির মত উমা আসার অপেক্ষায় থাকে বাঙালি। দিকে দিকে ছেয়ে যায় মাতৃশক্তির আরাধনা। দুর্গা পুজো প্রকৃতপক্ষে নারীশক্তির জয়।  মায়ের আগমনীতে খুশিতে ভাসে ভক্তরা। দিব্য অস্ত্রে সজ্জিত আদ্যাশক্তি মহামায়া (দেবী দুর্গা) অসুরকুলকে একে একে বিনাশ করে স্বর্গ তথা বিশ্বব্রহ্মাণ্ডে শান্তি নিয়ে আসেন। দশভূজার দশটি হাত দশ দিকের প্রতীক। নদীয়া জেলার তেহট্টের গঙ্গোপাধ্যায় পরিবারেও সেজে ওঠে মহিষাসুরমর্দিনী। তবে মায়ের পুজো হয় বিশেষ রীতি মেনে। গঙ্গোপাধ্যায় পরিাবারের কাছে রয়েছে তালপাতার পুঁথি। তাতেই লেখা রয়েছে দেবীর পুজোর রীতি।

আজ থেকে প্রায় ২৭১ বছর আগে শুরু হয় গঙ্গোপাধ্যায় পরিবারের পুজো। এই পরিবারে তালপাতার পুঁথিতে ছত্রে ছত্রে লেখা রয়েছে সমস্ত নিয়ম। মূর্তি গড়া থেকে শুরু করে মায়ের বোধনের নিয়ম ও বিসর্জনের রেওয়াজ এমনকী পুজোর সময়কালও লিপিবদ্ধ রয়েছে তালাপতায়। প্রত্যেক বছর দশভূজার পুজোর আয়োজন করে তেহট্টের গঙ্গোপাধ্যায় পরিবার।

দেবীর কাঠামো তৈরির জন্য বাঁশ কাটা হয়। জন্মাষ্টমীর দিন চণ্ডীপাঠের মধ্যে দিয়ে মূর্তি তৈরির কাজ শুরু করেন মৃৎশিল্পী। তাঁরা বংশপরম্পরায় এই পরিবারে দুর্গার মূর্তি তৈরি করছেন। বোধনের দিন পুজো শুরু। ষষ্ঠীর সন্ধ্যায় ‘আমন্ত্রন অধীবাস’ করা হয়। অর্থাৎ পারিবারিক বহুমূল্য অস্ত্রশস্ত্র দিয়ে সাজানো হয় দেবীকে।

সপ্তমীর দিন থেকে সন্ধ্যায় শুরু হয় অর্ধরাত্র পুজো। অষ্টমীর সকালে ১০৮ ঘড়া জল দিয়ে দেবীকে স্নান করানো হয়। এর পর ‘দুর্গা সহস্র শ্লোক’ পাঠ করে অষ্টমী পুজো শুরু হয়। সেই দিনই বন্দুকের তোপ ধ্বনির মাধ্যমে সন্ধ্যা আরতি করা হয়।

মাকে নবমীর দিন দেওয়া হয় ৫৬ ভোগ। এই বনেদি বাড়িতে ‘সপ্তশতী যজ্ঞের’ মাধ্যমে নবমীর পুজো শেষ হয়। দশমীর দিন নিয়ম মেনে পুজোর পর জলঙ্গিতে বিসর্জন দেওয়া হয় মাকে।

শোনা যায়,ছয় প্রজন্ম আগে অবিনাশ গঙ্গোপাধ্যায় দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়েছিলেন। তখন দেবী অবিনাশ গঙ্গোপাধ্যায়কে স্বপ্নে দেখা দিয়ে আদেশ দিয়েছিলেন যে, যেমন অবস্থায় যেমন রুপে মায়ের দেখা পেয়েছেন অবিকল সেই রুপেই মায়ের মূর্তি তৈরি করে পুজো করতে।

সেইমতো দেবীর মূর্তি তৈরি করে শুরু হয় মহামায়ার পুজো। তবে প্রথম এই পুজো হত হাওড়ার উদয়নারায়ণপুরে। পরে পরিবার তেহট্টে চলে আসে। বর্তমান বাস ভবনে নতুন করে শুরু হয় গঙ্গোপাধ্যায়দের পুজো। সেই থেকে চলে আসছে এই পুজো।

বর্তমান গঙ্গোপাধ্যায়ে পরিবারের বংশধর পবিত্র গঙ্গোপাধ্যায় ও সুস্নাত গঙ্গোপাধ্যায় পুজোর পরিচালনা করেন।সুস্নাতবাবুর কথায়, ‘বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে একই রীতিরেওয়াজ মেনেই পুজো হয়ে আসছে এই পরিবারের। কোনও পরিবর্তন হয়নি। মৃৎশিল্পীরাও বংশপরম্পরায় প্রতিমা তৈরি করে চলেছেন। পাশাপাশি ঢাকিও রয়েছে একই নিয়মে। পরিবারের পুজো হয় বাড়িতে সংরক্ষিত তালপাতার পুঁথি মেনেই ।’

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

ফের সিভিক! চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবস, অপমানে আত্মহত্যা প্রৌঢ়ার

জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার, কারণ জানলে অবাক হবেন

ছাগল কিনতে গিয়ে প্রেম, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে গ্রেফতার ব্যবসায়ী

‘ভাইয়ের নিখোঁজ হওয়া রহস্যজনক’, কেন একথা বললেন এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের দিদি

বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে পরকীয়া, ব্ল্যাকমেলিংয়ে চরম পরিণতি ব্যক্তির…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]