নিজস্ব প্রতিনিধি: নিয়ম না মেনে চলা আর অনিয়ন্ত্রিত জীবন যাপন ডায়াবেটিস বৃদ্ধি করে। অস্বাস্থ্যকর খাবার দাবার, পর্যাপ্ত পরিশ্রমের অভাব শরীরে জাঁকিয়ে বসে সুগারের মাত্রা। তাই ডায়বেটিসকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাওয়া দাওয়া করতে হবে নিয়ম মেনে। কারও ডায়বেটিস হলে খাদ্যতালিকায় বদল আনতে হবে। সুস্থ থাকতে নিয়ম মেনে চলা উচিৎ।
কারও সুগার ধরা পড়লে খাবার-দাবারের দিকে নজর দিতে হবে সবার আগে। চিকিৎসকরা জানান, ডাল খেলে নিয়ন্ত্রণে থাকবে ডায়বেটিস। নিয়মিত খাদ্যতালিকায় রাখতে হবে ডাল। বিউলির ডালের গ্লাইসেমিক ইনডেক্স ৪৩। ডায়াবিটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিউলির ডাল খুব দরকার। এটা খুব প্রয়োজন। বিউলির ডালে বিপুল পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার রক্তে থাকা কার্বোহাইড্রেট কমাতে সাহায্য করে। বিউলির ডালে রয়েছে পটাশিয়ামও। সেই উপাদান রক্ত জমাট বাঁধতে দেয়না। কারও রক্তচাপ বেশি থাকলে সেই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
বিউলির ডালের পাশাপাশি খাদ্যতালিকায় রাখতে পারেন মুগ ডাল। এই ডালেও প্রচুর পরিমাণে পুষ্টি বর্তমান। সুগার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে মুগডাল খুব ভাল। এই ডালেও গ্লাইসেমিক ইনডেক্স ৪৩। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাশাপাশি এই ডালে রয়েছে কপার, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম সহ একাধিক উপাদান। যেগুলো একাধিক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
ছোলারডালও ডায়বেটিস নিয়ন্ত্রণ করে। স্বাস্থ্যের জন্যে এই ডাল প্রয়োজনীয়। ছওলার ডাল খেতেও উপাদেয়। পেটও ভরে বেশ খানিকটা। এই ডালে গ্লাইসেমিক ইনডেক্স ৮। এই ডালে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। প্রোটিন পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে এটি সাহায্য করে। ছোলার ডালে রয়েছে ফলিক অ্যাসিড। কারও রক্তাল্পতার সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে ছোলার ডাল।