Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিষ্টির লোভ নিয়ন্ত্রণ করতে পারছেন না, ডায়াবেটিসের চিন্তা ভুলে খান এগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ঘরে ঘরে ডায়াবেটিস রুগী। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা শত ইচ্ছা করলেও মিষ্টি খেতে পারেন না। তাঁদের সকলকেই চিকিৎসকরা বার বার বলেন মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে। মিষ্টি বা চিনি-যুক্ত খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। আর এর কারণে শরীরে নানা রকমের সমস্যা দেখা দেয়। তবে মন কি আর এসব মানে! মাঝে মাঝে জেগে ওঠে মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছে। এমন পরিস্থিতিতে কী করবেন? মিষ্টি থেকে সম্পূর্ণ নিজেকে বঞ্চিত না করে পাতে রাখতে পারেন এই খাবারগুলি। যা খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়বে না এবং ইচ্ছেটাও পূরণ হবে।

দিল্লির বিশিষ্ট চিকিৎসক কাওয়ালজিৎ সিং জানাচ্ছেন, ডায়াবেটিস রোগীরা সীমিত পরিমাণে আপেল, নাশপাতি, স্ট্রবেরি ও আঙুরের মতো কম চিনিযুক্ত মিষ্টি ফল খেতে পারেন। এছাড়া স্বল্প মাত্রায় মধু, খেজুর বা স্টিভিয়ার মতো খাবার খাওয়া যেতে পারে। পাশাপাশি বাদাম, টকদই বা গ্রিক ইয়োগার্ট জাতীয় প্রোটিন-সমৃদ্ধ খাবারও মিষ্টির বিকল্প হিসেবে খুব ভাল কাজ করে। যাঁরা একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চান, তাঁরা চেষ্টা করতে পারেন অ্যাভোকাডো চকোলেট মুস, চিয়া সিড পুডিং বা সুগার-ফ্রি কলা পাউরুটির মতো স্বাস্থ্যকর খাবার খেতে।

তবে সবচেয়ে জরুরি বিষয় হল পরিমিত খাওয়া। মিষ্টি বা ফল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি ডায়েট চার্ট তৈরি করে নেওয়া উচিত। রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করা। হালকা ব্যায়াম কিংবা দিনে অন্তত ৪০ মিনিট হাঁটা— এই অভ্যাসগুলো মিষ্টি কম খাওয়ার পাশাপাশি সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই ডায়াবেটিসে থাকলেও সতর্কভাবে খান, কিন্তু মিষ্টি খাওয়ার ইচ্ছেকে একেবারে মেরে ফেলতে হবে— এমনটা ভাবার কোনও কারণ নেই।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00