নিজস্ব প্রতিনিধি : গোটা দেশ জুড়ে পালিত হয় রাখি বন্ধন উৎসব।এই রাখি বন্ধন উঁৎসব শুধুমাত্র ভাই বোনেদের মধ্যে সীমাবদ্ধ নেই।আত্মীয় স্বজন,বন্ধুবান্ধবের মধ্যেও পালিত হয় এই উৎসব। এই রাখি বন্ধন একটি ধর্মনিরপেক্ষ উৎসব এবং এটি শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা হিসাবে ভারতে পরিচিত।দিদি বা বোন মঙ্গল কামনায় ভাইয়ের হাতে রাখি পরিয়ে থাকেন।খুশির আমেজে মেতে ওঠে গোটা পরিবার।
রাখি পূর্ণিমা কবে : চলতি বছরে রাখি পূর্ণিমা পড়েছে ১৯ আগস্ট সোমবার। এই তিথি শুরু হবে ১৮ থেকে এবং থাকবে ১৯ আগস্ট পর্যন্ত।
শুভ যোগ : রাখি বন্ধনে ২০২৪ থাকছে মাহেন্দ্রযোগ এবং অমৃতকাল শুভ যোগ।
মাহেন্দ্রযোগ : মাহেন্দ্রযোগ শুরু হবে সকাল ৩. ১৪ থেকে বিকেল ৪. ৫৩ পর্যন্ত।
অমৃতকাল যোগ : অমৃতকাল যোগ থাকছে সকাল ৭.০৩ ও ১০. ১৯ এর মধ্যে, এটি ছাড়বে ১১. ৪৭ এর মধ্যে। আবার শুরু হবে রাত্রি ৬.২৯ থেকে ৮. ৪৯ এর মধ্যে। এটি ছাড়বে ১১.১০ থেকে ২.১৭ এর মধ্যে। কথিত আছে অমৃতকাল যোগে কার্য সিদ্ধি হয়।
অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ উভয়কেই বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুভ যোগ বলে মনে করা হয়। অমৃতা যোগ সুস্বাস্থ্য, সম্পদ এবং সুখের সঙ্গে যুক্ত, অন্যদিকে মহেন্দ্র যোগ নেতৃত্বের গুণাবলী, সাফল্য এবং সমৃদ্ধির সঙ্গে যুক্ত।