নিজস্ব প্রতিনিধি: চুলের জত্নেসব থেকে ভাল কাজ করে ভেষজ উপাদানগুলি। আয়ুর্বেদে যে সমস্ত ভেষজ উপাদানের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল শিকাকাই। যা চুলের জন্য খুবি উপকারী। এটি শ্যাম্পুর আদর্শ বিকল্প হিসেবে কাজে লাগে। এই উপাদানটি আয়ুর্বেদিক ঔষধি উদ্ভিদ হিসাবে সারা দেশে বেশ জনপ্রিয়।
শিকাকাই কীভাবে বডিওয়াশ হিসেবে ব্যবহার করবেন
বডিওয়াশ হিসেবে শিকাকাই খুব সহজ একটি উপাদান। এটি ত্বক সম্পর্কিত সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করতে পারে। ও তার সঙ্গে উজ্জ্বল ত্বকের জন্য সহায়তা করে। চালের কাঞ্জি তৈরি করে শুরু করুন, যার অর্থ চালকে অতিরিক্ত জল দিয়ে সেদ্ধ করুন এবং তারপর চাল সেদ্ধ হয়ে গেলে অতিরিক্ত জল সরিয়ে রাখুন। ভাতের ফ্যান ঠান্ডা হলে তাতে ভাল করে শিকাকাই গুঁড়া মিশিয়ে নিন। এতে আপনি চাইলে গোলাপ জলও মেশাতে পারেন।
স্ক্রাবের জন্য শিকাকাই
ত্বকের সমস্যার মধ্যে অন্যতম হল ফুসকুড়ি। আপনি এই সমস্যার থেকে মুক্তি পেতে শিকাকাই পাউডার ব্যবহার করুন লাভ পাবেন। শিকাকাই একটি জনপ্রিয় আয়ুর্বেদিক উদ্ভিদ যার মধ্যে দারুণ অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। চিকিত্সার জন্য, গরম জলেতে কাঁচা হলুদ ভিজিয়ে রাখুন এবং তারপর এটি একটি পেস্ট তৈরি করুন। তারপর শিকাকাই শুঁটিগুলি কালো না হওয়া পর্যন্ত আগুন ব্যবহার করুন। পরে সেগুলোকে পিষে গুঁড়ো তৈরি করুন। দুটো মিশিয়ে দুধ যোগ করে একটি প্যাক তৈরি করুন। যেখানে যেখানে র্যাসেস বা ফুসকুড়ি হয়েছে, সেখানে সেখানে এই প্যাক ব্যবহার করুন।
বাড়িতে কীভাবে বানাবেন শিকাকাই পেস্ট
বাড়িতে খুব সহজেই শিকাকাই পেস্ট তৈরি করা যায়। শিকাকাই গুঁড়া নিন, হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর তাতে দুধ যোগ করে উপকারী পেস্ট তৈরি করুন। আপনি এতে পছন্দের তেল যোগ করতে পারেন।
ত্বকের কালচে দাগের জন্য শিকাকাই
ত্বকের কালো দূর করতে চাইলে শিকাকাই ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল ২ চা চামচ শিকাকাই পাউডারের সঙ্গে এক চা চামচ ক্রিম, বাদামের গুঁড়ো এবং হলুদ মেশান। পরে দুই চামচ মধু মিশিয়ে বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। এই পেস্ট ত্বকের মৃতকোষ দূর করতে এবং আপনার ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে। এই ফেসপ্যাক ব্যবহার করলে মুখের উজ্জ্বল হয়ে যায়।