আমের খোসাই ফেরাবে ত্বকের হারানো জেল্লা, জেনে নিন ব্যবহারের পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মকাল মানেই নানা রকমের আমের সমাহার। যতই ডায়াবেটিস থাকুক একে দূরে সরানো অসম্ভব। আমে থাকে ভিটামিন এ, সি, কে, ফোলেট, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো উপাদান। এ ছাড়াও আমে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, ক্যারোটিনয়েডস, পলিফেনলের মতো উপাদান।

শুধু খাওয়ার জন্য নয় আমের খোসা ত্বকের পক্ষেও খুব উপকারী হতে পারে। কারণ আমের খোসায় রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে। যা আপনার ত্বককে করে তুলবে আরও উজ্জ্বল ও সতেজ। ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে আপনি আমের খোসা ব্যবহার করতে পারেন।

আর যে হারে গরম বাড়ছে তাতে বেশির ভাগ মানুষ ত্বকের জেল্লা হারিয়ে ফেলছেন। তাই অতিরিক্ত গরমে নিজের ত্বককে সুস্থ ও সতেজ রাখতে ব্যবহার করুন আমের খোসা। ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে শুধু আম খেলে হবে না, মাখতেও হবে।

জেনে নিন কীভাবে ব্যবহার করলে উপকার পাবেন

পাকা আমের খোসা বাটা আধ কাপ, টকদই ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ। এই উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে একটা প্যাক বানিয়ে নেন। এই ফেসপ্যাক মাখার আগে কোনও ফেসওয়াশ দিয়ে পুরো মুখ ভাল করে ধুয়ে নিতে হবে।

মুখের কোথাও যেন ধুলো-বালি, তেল-ময়লা কিংবা মেকআপ লেগে না থাকে। আমের খোসা দিয়ে বানানো প্যাক গোটা মুখে মেখে ফেলুন। ১০-১৫ মিনিট রেখে দিন। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে মুখ মুছে নিয়ে ত্বকের ধরন বুঝে ভাল কোনও ময়েশ্চারাইজ়ার মেখে নিতে হবে।

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

আমের খোসা ফেলে দেওয়ার পরিবর্তে ব্যবহার করুন, কোষ্টকাঠিন্য থেকে মিলবে মুক্তি

চুলের যত্ন হোক বা ত্বকের, ম্যাজিকের মতো কাজ করবে এই উপাদান

এবার ত্বকের লাবণ্য ফেরাবে কাঁচালঙ্কা, জেনে নিন কীভাবে

বড়দিনের পার্টিতে যাবেন? ফিরবে ত্বকের জেল্লা, মেনে চলুন এই টিপসগুলো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]