Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘামে সব ঘেঁটে ঘ! ঘেমে স্নান হয়ে যাচ্ছেন ? জেনে নিন ঘাম নিয়ে কিছু গোপন কথা

Share:

নিজস্ব প্রতিনিধি :  নেমন্তন্ন বাড়ি হোক বা কোন আচার-অনুষ্ঠান,বা অফিস মিটিং সবেতেই এই ভ্যাপসা গরমে নিস্তার নেই।শরীরে সব এনার্জি নিমেষে’ই শেষ। ভাল করে সেজেগুজে পড়ে যাওয়ার উপায় নেই!অনেকে এই ঘাম’কে সহ্য করতে পারেন না। ঘাম মানেই বিরক্তিকর মনে করেন। জেনে নিন কি ঘাম কি খুব খারাপ নাকি ভাল!

ঘামের উপকারিতা : বিশেষজ্ঞরা বলছেন এই গরমে ঘামের উপকারিতা অনেক।

১)আবহাওয়ার সঙ্গে শরীরকে মানিয়ে নিতে বডি মেকানিজমের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ঘাম। এতে শরীর ঠান্ডা ও ডিটক্সিফাই হয়।

২)শুধু তাই নয় এই সময় শরীর চর্চা করলে যে ঘাম শরীর থেকে নির্গত হয়, তাতে এনডরফিন হরমোন নিঃসরণ হয়, যা মেজাজ ভাল রাখতে সাহায্য করে।

৩)থেরাপিস্টের মতেও, অতিরিক্ত ঘাম স্ট্রেস কমাতে উপকারী। এছাড়াও ঘামের কারণে ইমিউনিটিও বাড়ে। ঘামে থাকে অ্যান্টিমাইক্রোবায়াল পেপটাইড, যা বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

ঘামের অপকারিতা :

১)অতিরিক্ত ঘাম হলে মাথা ঘোরানো, মাথাব্যথা, অবসন্নতা দেখা দিতে পারে।

২)গরমে যেহেতু অতিরিক্ত ঘাম হয়, শরীর সুস্থ ও হাইড্রেটেড রাখতে হবে বারবার।

তবে কারণ ছাড়াই হঠাৎ অতিরিক্ত ঘাম হওয়াটা কোনো শারীরিক সমস্যার উপসর্গ হতে পারে। এই যেমন রক্তের সুগার কমে গেলে কিংবা হার্ট অ্যাটাক হলে এমনভাবে ঘাম হতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রক্তের সুগার কমে যাওয়ার ঝুঁকি থাকে।

কি করবেন : শরীর সুস্থ ও হাইড্রেটেড রাখতে জল খান। ডায়েটে রাখুন মরশুমি ফল। তরমুজ, শশা, ডাব এই সময়ে খুব উপকারী। টক দই এই গরমে শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। অতিরিক্ত তেলমশলাদার খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।

হিট স্ট্রোক থেকে বাঁচতে খান এই সমস্ত ফল, ফল পাবেন হাতেনাতে

রোজ ডিম খেলে কতটা বাড়ে কোলেস্টেরল? পুষ্টিবিদরা কি বলছেন?

উপকারী ভেবে বাদাম খাচ্ছেন?জানেন একদিনে কতগুলো খেতে পারবেন

রাতভর ভেজানো না রান্না করা,কোন ওটস খাওয়া ভাল জানেন?

ভোরবেলা উঠে হাঁটতে যাচ্ছেন? কোন লাভ নেই! নিয়ম না জানলে সব বেকার

গায়ে চেপটে বসে আছে নাছোড় রং? ভুলেও এই কাজ করবেন না…

বার্ধক্য ঘেঁষবে না গায়ে! এই মোক্ষম ফলের জাদুতেই মুঠোয় ‘যৌবন’

চিনি ছাড়া মুখে খাবার রোচে না ? সাবধান, তাসের ঘরের মত ভেঙে পড়বে শরীর

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00