Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুধু ওজন নয়, শরীর থেকে বিষাক্ত পদার্থ ডিটক্স করবে এই ৩ পানীয়

Share:

নিজস্ব প্রতিনিধি : একে তো রোদ গরম,তার উপর মাঝেমধ্যে একঝলক বৃষ্টির দেখা মিলছে, কখনো তীব্র গরম, কখনো বৃষ্টি। আবহাওয়ার এমন পরিবর্তনে সতর্ক করছেন পুষ্টিবিদেরা। সঠিক খাবার না খেলে এই পরিস্থিতে খুব সহজেই রোগ বাসা বাধতে পারে শরীরে। আপনি কী জানেন, পরিবেশ, খাবার থেকে প্রতি দিনই কিছু বিষাক্ত পদার্থ আমাদের শরীরে প্রবেশ করে। অনেকেই আছেন যারা বাইরের খাবার খেতে পছন্দ করেন, কেউ বা অনলাইনে অর্ডার দিয়ে থাকেন ফাস্ট ফুড। রোজ রোজ এই খাবারে দূষিত হয়ে থাকে শরীর।শরীরের এই বিষাক্ত পদার্থগুলিকে ডিটক্স করতে পারে পুষ্টিকর পানীয়। জেনে নিন ঘরোয়া কোন কোন পানীয়ে আছে সমাধান।

ফলের রস :  যেকোন মরসুমি ফল খোসা শুদ্ধ কেটে একটি জারের মধ্যে রেখে দেবেন, জারটিতে ভর্তি করে জল দিয়ে মুখ বন্ধ করে দেবেন। পুদিনা পাতা ছড়িয়ে দিতে পারেন জারের মধ্যে। এরপর সারারাত ফ্রিজের মধ্যে রেখে দিন। সকালে উঠে ছেঁকে নিয়ে এই জল একটু একটু করে খেতে পারেন।

ডাবের জল : এক গ্লাস ডাবের জলের সঙ্গে লেবুর রস ও পুদিনা পাতা মিশিয়ে তৈরি করলে রেডি এরপর বোতলে ঢেলে ফ্রিজে রেখে দিন, অথবা সঙ্গে সঙ্গে খেতেও পারেন। এই পানীয় শরীর আদ্র রাখবে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়।

জিরে ধনে মৌরি জল : এই পানীয়টি তৈরি করতে হলে এক চামচ গোটা জিরে, ধনে ও মৌরি মিশিয়ে সারারাত রেখে দিন।এরপর সকালে ঘুম থেকে উঠে ছেঁকে পান করুন। গ্যাস অম্বলের মত সমস্যা দূর করে।

উল্লেখ্য, এটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে।পুষ্টিকর এই পানীয়গুলো খাওয়ার আগে এবং স্বাস্থ্যঝুঁকি থাকলে একবার পুষ্টিবিদের পরামর্শ নিন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00