নিজস্ব প্রতিনিধি : মানুষের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি লিভার। এই অঙ্গটিকে সুস্থ রাখতে চাইলে নিয়ম মেনে চলতে হবে। লিভারে রোগ ধরা পরলে সহজে সারে না। তারজন্য প্রয়োজন হয় লিভার ট্রান্সপ্ল্যান্ট। লিভারের সমস্যা ধীরে ধীরে হতে থাকে। বহু বছর ধরে সুপ্ত হয়েও থাকতে পারে। একসময় তা বড় আকার ধারন করে। এই বিষয়গুলো কেবল লিভারের নয়, শরীরের অন্য অঙ্গগুলিরও ক্ষতি করে। বিশেষ করে কিডনির ক্রনিক অসুখের কারণও হয়ে উঠতে পারে। ফলে লিভারকে ভালো রাখতে বিশেষ নজর দিতে হবে। লিভার সুস্থ রাখতে কয়েকটি ফলের ওপরে নজর দিতে হবে।
লিভারের স্বাস্থ্য বজায় রাখার জন্য খাদ্য তালিকায় রাখতে হবে বিশেষ কিছু ফল তার মধ্যে রয়েছে বেদানা। এই ফলটি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভাল। লিভারের পাশাপাশি কিডনির জন্যও এই ফল গুরুত্বপূর্ণ।এই ফলে বেশি পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। তাই বেদানা খেলে লিভার ও কিডনি ভাল থাকে।
বেরি জাতীয় ফলে প্রোঅ্যান্থোসায়ানিডিন থাকার কারণে রক্তনালীগুলোকে শিথিল করে রক্তপ্রবাহকে উন্নত করে। এই ফল লিভারকে ক্ষতি থেকে রক্ষা করে, যন্ত্রণা কমায় এবং লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এই ধরনের ফল নিয়মিত খাওয়ার অভ্যাস করতে পারেন। রক্ত সঞ্চালনের উন্নতি হলে লিভার দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।
আঙুর লিভার ও হৃদযন্ত্রকে ভাল রাখে। রক্তসঞ্চালনে সাহায্য করে। এই ফলে ভিটামিন সি থাকে। সেই কারণে লিভারের সংক্রমণ কমায়। রক্তসঞ্চাসন ভাল রাখে।কালো ও সবুজ উভয় আঙুরই লিভারের স্বাস্থ্যের পক্ষে ভাল।
লিভারের জন্য তরমুজ অত্যন্ত উপকারী। তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে। সেই জল শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। তরমুজ নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায়। লিভারের স্বাস্থ্যের জন্য ভাল।
বিটরুটে রয়েছে নাইট্রেট। সেই সঙ্গে এতে বিটালেইনস নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর এই উপাদান শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। নিয়মিত বিট খেলে একাধিক জটিল লিভারের রোগ এড়িয়ে চলা সম্ভব।
আখের রস লিভারের কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন্ডিসের মতো রোগে খুবই উপকারী। আখের রস লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে এবং শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে।
লিভারের স্বাস্থ্য ভাল রাখতে বেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিভার ভালো রাখতে কাজ করে বেলে থাকা থিয়ামিন ও রিবোফ্লাভিন।