কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? ভুলেও ছোঁবেন না এইসব খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি : আপনার কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা ? পেট পরিষ্কার না হলে মহা মুশকিল। এর জন্য শরীর হাইড্রেট রাখা ভীষণ জরুরী। মরশুমি ফল ও শাক সবজি নিয়মিত খাওয়া প্রয়োজন, একথা বলছেন বিশেষজ্ঞরা। কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা সুরাহা না করলে দেখা দিতে পারে অর্শের মতো সমস্যা। দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগলে মলদ্বারের ভিতরের অংশ কেটে যেতে পারে। যেই কারণে মলের সঙ্গে রক্ত বেরোয়। আর এই সমস্যার নাম হল অর্শ বা পাইলস। তবে আপনি কী জানেন কোন ধরনের পানীয় এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে ?  জেনে নিন তবে কোষ্ঠকাঠিন্যে ভুগলে কোন পানীয়গুলোর থেকে দূরত্ব বজায় রাখবেন!

​কফির থেকে দূরত্ব বজায় রাখুন :  অনেকেই কফি খেতে ভালোবাসেন।তবে কোষ্ঠকাঠিন্য থাকলে যতটা সম্ভব এই পানীয় এড়িয়ে চলতে হবে।কেননা, এতে রয়েছে ক্যাফিনের ভাণ্ডার।আর এই উপাদান মল শক্ত করে।তাই যতটা সম্ভব কফি এড়িয়ে চলুন।

মদ ক্ষতিকর :  কোষ্ঠকাঠিন্য ভোগা রোগীদের মদ্যপান করা উচিত নয়। এতে এই সমস্যা আরও বৃদ্ধি পায়।

দুধ :  দুধ উপকারী পুষ্টিকর পানীয় হলেও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দুধ এড়াতে বারণ করে থাকেন বিশেষজ্ঞরা। তবে যাঁদের দুধ খেয়ে কোন সমস্যা হয় না তাঁরা দুধ খেতেই পারেন।

কী খাবেন :

জল খেলেই মিলবে উপকার : কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে বাগে আনতে চাইলে প্রতিদিন অন্ততপক্ষে ৩ লিটার জলপান করতে হবে। যারা বারবার জল পান করতে চান না, তাঁরা ফলের রস, ওআরএস জল, লবন-চিনির জল মিশিয়ে খেতে পারেন।

ফাইবার সমৃদ্ধ খাবার :  এই সমস্যায় যারা ভোগেন তাঁরা নিয়মিত ডায়েটে ফল, শাক ও মরশুমি সবজির উপর ভরসা রাখুন। এতে শরীরে ফাইবারের ঘাটতি মিটে যাবে। যার ফলে নরম হবে মল। ফলে সকাল সকাল পেট পরিষ্কার হয়ে যাবে।

রোজ ডিম খেলে কতটা বাড়ে কোলেস্টেরল? পুষ্টিবিদরা কি বলছেন?

উপকারী ভেবে বাদাম খাচ্ছেন?জানেন একদিনে কতগুলো খেতে পারবেন

রাতভর ভেজানো না রান্না করা,কোন ওটস খাওয়া ভাল জানেন?

ভোরবেলা উঠে হাঁটতে যাচ্ছেন? কোন লাভ নেই! নিয়ম না জানলে সব বেকার

গায়ে চেপটে বসে আছে নাছোড় রং? ভুলেও এই কাজ করবেন না…

বার্ধক্য ঘেঁষবে না গায়ে! এই মোক্ষম ফলের জাদুতেই মুঠোয় ‘যৌবন’

চিনি ছাড়া মুখে খাবার রোচে না ? সাবধান, তাসের ঘরের মত ভেঙে পড়বে শরীর

যৌবন ধরে রাখতে চান ? আজই ডায়েটে যোগ করুন সস্তার এই খাবার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]