Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমেরিকার ভেটোতে আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ টানা দুই মাস ধরে চলছে গাজা এবং ইজরায়েলের যুদ্ধ। এই যুদ্ধে গাজায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। নিহতদের মধ্যে বেশিরভাগই  মহিলা এবং শিশু। তাই গাজায় যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব পেশ রাষ্ট্রসংঘে। তবে ভেটো প্রয়োগ করে সেই চেষ্টায়  বাধা দিল মার্কিন যুক্তরাষ্ট্র।

গাজা এবং ইজরায়েলের মধ্যে  রক্তপাত থামাতে ৮ই ডিসেম্বর শুক্রবার উদ্যোগী হয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। কদাচিৎ ব্যবহৃত আর্টিকেল ৯৯ ব্যবহার করে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন তিনি। সেখানেই যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করে সংযুক্ত আরব আমিরশাহী। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৩টি।  তবে ভোটদানে বিরত থাকে ব্রিটেন। সেই সময় রাষ্ট্রসংঘে স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র  ভেটো প্রয়োগ করে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে যায়। নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। এদের কোনো একটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে তা পাস করা যায় না। ভেটো দেওয়ার পক্ষে যুক্তি হিসেবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত রবার্ট উড বলেছেন, ‘প্রস্তাবটি ভারসাম্যপূর্ণ নয়। এতে বাস্তবতা প্রতিফলিত হয়নি।’

অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়ে ইজরায়েলের  পাশে থাকার জন্য মার্কিন  যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে ইজরায়েলের প্রশাসন। পাশাপাশি হামাসের এক কর্মকর্তা বলেছেন, তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অনৈতিক ও অমানবিক’ বলে মনে করেন।

উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ৪৫০টির বেশি জায়গায়  হামলা চালিয়েছে ইজরায়েল বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েলের হামলায় বৃহস্পতিবার ৩৫০ জনের বেশি নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত গাজা  উপত্যকায় প্রাণ হারিয়েছেন ১৭ হাজারের বেশি প্যালেস্তানিয়। যার মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় মৃত্যুমিছিল ছাড়াল ৬২ হাজারের গণ্ডি, চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি হামাস

ক্ষুধার রাজ্য গাজায় অনাহারের মৃত্যুমিছিলে সামিল আরও ১৪ জন

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি

গাজায় চরম ঝুঁকিতে দিন কাটাচ্ছেন ৫০ হাজার প্রসূতি, গর্ভপাত বেড়েছে ৬০০ শতাংশ

‘সন্ত্রাসী হামলায় ২০,০০০ ভারতীয় নিহত হয়েছে’, জাতিসংঘে পাকিস্তানের তীব্র নিন্দা ভারতের

সেনাপ্রধানের হুমকির পরেই ‘মানবিক করিডর’ নিয়ে ডিগবাজি ইউনূস সরকারের

বড় পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের, ১০ লক্ষ ফিলিস্তিনিকে লিবিয়ায় পুনর্বাসন করাবে মার্কিন প্রশাসন  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00