সুনীতা উইলিয়ামসের স্বামী বিজ্ঞানী নন! জানেন কী কেমন ছিল দুজনের প্রেমের গল্প?

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাকাশ যানে ত্রুটির কারণে ৯ মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামসরা।পৃথিবীতে কবে তাদের ফেরানো হবে এই নিয়ে চলছিল জল্পনা। অনেকে নাসার প্রতি ক্ষোভও দেখিয়েছেন। অবশেষে সুখবর শোনাল নাসা।‘ন’ মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর।তাঁদের ফিরিয়ে আনতে ভারতীয় সময় রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে ইলন মাস্কের মহাকাশযান পৌঁছে যায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে।অর্থাৎ মঙ্গলবারই পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা এবং বুচ। এমন আবহে খুশির হাওয়া বিজ্ঞানী মহলে। সেই মুহূর্ত ঠিক খোঁজ পড়ল সুনীতার স্বামীর।জানেন কী তার স্বামী বিজ্ঞানী নন। তবে জানুন কীভাবে শুরু হয়েছিল তাদের প্রেমের গল্প।

সুনীতার স্বামীর নাম মাইকেল জে. উইলিয়ামস।পেশায় তিনি একজন ফেডারেল মার্শাল।তিনি ইউএস মার্শাল সার্ভিসে কাজ করেন।সুনীতা ও মাইকেল প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে সংসার করছেন। মাইকেল যদিও সুনীতার মত জনপ্রিয়তা পান নি।অনেকেই তাঁকে চেনেন না।তবে, সুনীতার জীবনে মাইকেলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।একথা স্বীকার করেছেন সুনীতা। সুনীতার কেরিয়ার গড়তে দেবদূতের মত হাজির হয়েছিল মাইকেল।

তাঁদের প্রেমের গল্পটা শুরু হয়েছিল সামরিক বাহিনীতে থাকার সময়।নাসায় যোগদানের আগে, সুনীতা সামরিক বাহিনীতে কাজ করেছিলেন,যেখানে তিনি হেলিকপ্টার চালাতেন।এই সময়ে ১৯৮৭ সালে, মেরিল্যান্ডের আনাপোলিসের ন্যাভাল অ্যাকাডেমিতে দেখা হয় দুজনের।প্ৰথমে শুরু হয় বন্ধুত্ব, তারপর প্রেমে পড়েন মাইকেল ও সুনীতা। এরপর তাদের সম্পর্ক পূর্ণতা পায় বিয়ে করে। আজও তাদের মধ্যে ভালবাসা অটুট। তাদের সাংসারিক জীবনে তারা তিনজন। সুনীতা-মাইকেল ও তাদের মেয়ে। তাদের কোন সন্তান না থাকায় দত্তক নিয়েছিল আহমেদাবাদের এক মেয়েকে।

সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি মমতার

‘স্বাগতম…’, সুনীতার নিরাপদে প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত মমতা

স্ট্রেচারে চেপে ড্রাগন ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন সুনীতা, হাত নেড়ে জানালেন অভিবাদন

 ঘরের মেয়ে পৃথিবীতে ফিরতেই অকাল দিওয়ালিতে মাতলেন সুনীতার পৈতৃক গ্রামের বাসিন্দারা

৯ মাসের বেশি মহাকাশে কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনীতারা

‘আপনি আমাদের থেকে হাজারো মাইল দূরে, তবু..’, সুনীতাকে চিঠি আবেগপ্রবণ মোদির

মহাকাশ থেকে দীপাবলির শুভেচ্ছা জানালেন সুনীতা উইলিয়ামস

Boeing Starliner: সুনীতাকে ছাড়াই পৃথিবীতে ফিরল স্টারলাইনার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]