Boeing Starliner: সুনীতাকে ছাড়াই পৃথিবীতে ফিরল স্টারলাইনার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশ থেকে ফিরলেন না ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। আর তাঁর সঙ্গী  বুচ উইলমোর। তাদেরকে ছাড়াই শনিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীতে ফিরে এসেছে বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুল। স্থানীয় সময় সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে অবতারণ করেছে।

এদিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে মহাকাশযান অবতরণের ভিডিও লাইভ সম্প্রচার করা হয়। বিজ্ঞানীদের দাবি, প্রথমে অবতরণের সময় বায়ুমণ্ডলে থাকাকালীন যানটির হিটশিল্ড চালু রাখা হয়। এরপর খোলা হয় প্যারাসুট। তারপরেই আস্তে আস্তে অবতরণ করে। মোট ৬ ঘণ্টা ধরে মহাকাশ থেকে পৃথিবীতে নামার এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ৫ জুন এই বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চড়েই মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ উইলমোর।  আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটদিন কাজ করার পর তাদের ফেরার কথা ছিল পৃথিবীতে। তবে সেইসময় আচমকাই সুনীতাদের বাহনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর তাতে নাসা সিদ্ধান্ত নেয়, স্টারলাইনারে করে  সুনীতারা ফিরতে পারবে না পৃথিবীতে। সেইজন্য  স্পেস এক্সের যান ২০২৫ সালে  ফেব্রুয়ারি মাসে মহাকাশে গিয়ে সুনীতাদের ফিরিয়ে আনবে পৃথিবীতে। এরফলে প্রায় আটমাস তাদেরকে থাকতে হবে মহাকাশেই।

ফের মহাকাশে পাড়ি দিতে চান ভারতের প্রথম নভোচারি রাকেশ শর্মা

শুভাংশু শুক্লার হাত ধরে মহাকাশে ইতিহাস তৈরি করবে ভারত, জেনে নিন কে এই তরুণ

সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি মমতার

‘স্বাগতম…’, সুনীতার নিরাপদে প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত মমতা

স্ট্রেচারে চেপে ড্রাগন ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন সুনীতা, হাত নেড়ে জানালেন অভিবাদন

 ঘরের মেয়ে পৃথিবীতে ফিরতেই অকাল দিওয়ালিতে মাতলেন সুনীতার পৈতৃক গ্রামের বাসিন্দারা

৯ মাসের বেশি মহাকাশে কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনীতারা

‘আপনি আমাদের থেকে হাজারো মাইল দূরে, তবু..’, সুনীতাকে চিঠি আবেগপ্রবণ মোদির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]