Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউ ইয়র্কের রাস্তায় পাপারাজ্জিদের তাড়ায় ঘাবড়ে গিয়েছিলেন প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারি ও মেঘান মর্কেলের গাড়ির চালক ছিলেন ভারতীয় বংশোদ্ভুত সুখচরণ সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক: মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের রাস্তায় পাপারাজ্জিদের বিপজ্জক তাড়ার মুখে পড়তে হয়েছিল ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেঘান মর্কেলকে। সেই তাড়া থেকে বাঁচতে ম্যানহাটনে গাড়ি বদলে এক ক্যাবের সওয়ারি হয়েছিলেন চার্লস-ডায়ানার ছোট ছেলে ও বৌমা। আর ওই ক্যাবের চালক ছিলেন ভারতীয় বংশোদ্ভত সুখচরণ সিং। বুধবার সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘পাপারাজ্জিদের তাড়ায় প্রিন্স হ্যারি যথেষ্টই ঘাবড়ে গিয়েছিলেন। মনে হচ্ছিল কিছু একটা ঘটেছে।’ তবে শেষ পর্যন্ত ব্রিটিশ রাজপুত্র ও তাঁর স্ত্রীকে নিরাপদে পৌঁছে দিতে পেরে অনেকটাই স্বস্তিতে সুখচরণ।  

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে দেওয়া সাক্ষা‍ৎকারে ভারতীয় বংশোদ্ভুত ক্যাব চালক মঙ্গলবার রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘মঙ্গলবার রাতে আমি ছিলাম ম্যানহাটনের ৬৭ নম্বর সড়কে। আচমকাই এক নিরাপত্তারক্ষী আমাকে ডাকলেন। গাড়ি নিয়ে কাছে যেতেই রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেঘান আমার গাড়িতে চড়ে বসলেন। আবর্জনার একটি গাড়ির জন্য আমরা আটকে পড়েছিলাম। হঠাৎ পাপারাজ্জিদের দল এসে ছবি তুলতে শুরু করে। সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা আমাকে গাড়ি নিয়ে থানায় যেতে বলেন। আমার গাড়িতে মাত্র কয়েক মিনিটের জন্য ছিলেন প্রিন্স হ্যারি ও মেঘান।’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে ‘মিসেস উইমেন ফাউন্ডেশনের’ এক অনুষ্ঠান থেকে ফেরার পথে পাপারাজ্জিদের খপ্পড়ে পড়েছিলেন চার্লস-ডায়ানার ছোটপুত্র প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেঘান মর্কেল। বিপজ্জনকভাবে দু’জনের গাড়ি তাড়া করা হয়েছিল বলে অভিযোগ করেছেন হ্যারির মুখপাত্র। বুধবার নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকেও হ্যারি-মেঘানের গাড়ি তাড়া করার বিষয়টি স্বীকার করা হয়েছে।

বন্ধু নেই, দেহরক্ষীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন রাজপুত্র হ্যারি

শেষ সময়ে বাবা চার্লসের পাশে থাকতে রাজ পরিবারে ফিরতে মরিয়া প্রিন্স হ্যারি

রাজপুত্র হ্যারি ও রাজবধূ মেগানের দাম্পত্য সম্পর্কে চিড়!

লন্ডনে পা রাখলেও বাবা চার্লসের সঙ্গে দেখা করলেন না প্রিন্স হ্যারি

রাজকীয় উপাধি হারাতে চলেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

নিউইয়র্কের রাস্তায় বিপজ্জনকভাবে প্রিন্স হ্যারি-মেঘানকে তাড়া পাপারাজ্জিদের

চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিচ্ছেন প্রিন্স হ্যারি, থাকছেন না মেঘান

তাজমহলের সামনে মেগানকে ছবি তুলতে কেন বারণ করেছিলেন? খোলসা করলেন হ্যারি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00