মোদির সফরের আগেই মলদ্বীপের পর্যটন দূত হলেন ক্যাটরিনা কাইফ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মলদ্বীপ মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন (এমএমপিআরসি) এর একটি বিভাগ হল ভিজিট মলদ্বীপ। তাদেরই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে জানা গিয়েছে, মঙ্গলবার বিখ্যাত বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে মলদ্বীপের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর মনোনীত করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্বীকৃত ব্যক্তিত্ব ক্যাটরিনা কাইফকে আন্তর্জাতিকভাবে মলদ্বীপের প্রতিনিধিত্ব করতে পেয়ে তারা রোমাঞ্চিত, এমনটাই জানিয়েছে তারা।

পোস্টটির ক্যাপশনে ছিল, “#VisitMaldives-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে @katrinakaif-কে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত! তিনি সৌন্দর্যের মূর্ত প্রতীক, ক্যাটরিনা মলদ্বীপের চেতনার প্রতীক। এখানে বিলাসিতা, প্রশান্তির অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করা যায়। তাই এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগের জন্য তৈরি হয়ে যান। আরও মুগ্ধ হতে আমাদের সঙ্গে থাকুন। #MaldivesGlobalAmbassador”

সানি সাইড অফ লাইফের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজের নতুন ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে ক্যাটরিনা বলেন, “মলদ্বীপ বিলাসিতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের শীর্ষস্থানকে প্রতিনিধিত্ব করে। এটি এমন একটি জায়গা যেখানে সৌন্দর্য প্রশান্তির সঙ্গে মিলিত হয়। সানি সাইড অফ লাইফের মুখ হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত।”

 

 

View this post on Instagram

 

A post shared by Visit Maldives (@visitmaldives)

এই বছরের শুরুতে ভারত এবং মলদ্বীপের মধ্যে কূটনৈতিক উত্তেজনার পর ক্যাটরিনার মলদ্বীপের ব্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে মলদ্বীপ ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে সহযোগিতা উন্নততর হবে এবং কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

নীল জলরাশি এবং উচ্চমানের ভ্রমণ শিল্পের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত মালদ্বীপ। এই দেশের প্রধান অর্থনৈতিক স্তম্ভ পর্যটনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ক্যাটরিনা কাইফকে কার্যত কাজে লাগিয়ে বৈচিত্র্যময় এবং ক্রমবর্ধমান সংখ্যক আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে চাইছে মলদ্বীপ তা বলার অপেক্ষা রাখে না।

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]