আমেরিকায় ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা! একাধিক মৃত্যুর আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় ফের ভেঙে পড়ল বিমান! কিছুক্ষণ আকাশে ওড়ার পরেই মুখ থুবড়ে রাস্তায়, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিমানটিতে। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটি ঘটে আমেরিকার পেনসিলভেনিয়া প্রদেশের ফিলাডেলফিয়া শহরে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ৬ জন ছিলেন বলে মনে করা হচ্ছে। একাধিক মৃত্যুর আশঙ্কা রয়েছে। দেশটির একটি শপিং মলের আশপাশে এই বিমানটি বিধ্বস্ত হয়। এতে একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফিলাডেলফিয়ার উত্তরপূর্ব দিকে রুজভেল্ট মলের কাছে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছে দেশটির উদ্ধারকর্মীরা। তদন্ত দেখা করে হচ্ছে কীভাবে দুর্ঘটনাটি ঘটল।প্রাথমিকভাবে তদন্তকারীরা জানিয়েছেন, আকাশে নিম্ন মানের দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। ফিলাডেলফিয়ায় তীব্র শীত ছিল ও বৃষ্টি হচ্ছিল। এই কারণে বিধ্বস্তের সময় ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না।

ইতিমধ্যেই এফএএ-র সঙ্গে আমেরিকার জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড(এনটিএসবি) যৌথ ভাবে এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে। এই নিয়ে আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন(এফএএ)তাদের বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত লিয়ারজেট ৫৫ বিমানটিতে দু’জন ছিলেন। উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল ওই বিমান। গন্তব্য ছিল মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল বিমানবন্দর। তবে আমেরিকার পরিবহণ সচিব সিন ডাফি জানিয়েছেন, বিমানটিতে ৬ জন ছিলেন।

উল্লেখ্য, মার্কিন স্থানীয় সময় অনুযায়ী বুধবার ওয়াশিংটনে বড়সড় বিমান দুর্ঘটনা ঘটে। মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে ৬৭ জন আরোহীর সকলেই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফিলাডেলফিয়ায় এলোপাথাড়ি গুলিতে নিহত ২, আহত ৮

মেসির জাদুকরি পায়ের ছোঁয়ায় মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোল,ফের জিতল মায়ামি

‘পুতিন সহজেই ট্রাম্পকে কবজা করবে’ ইউক্রেন যুদ্ধ নিয়ে কী বললেন কমলা ?

চলছে হাড্ডাহাড্ডি লড়াই! টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন ট্রাম্প-কমলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]