আন্তর্জাতিক ডেস্ক: এবার শক্তি বৃদ্ধি করছে রাশিয়া। তৈরি করল এক নতুন ক্ষেপণাস্ত্র। জানা গিয়েছে বেলারুশ সরকার, রাশিয়ান প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সহযোগিতায়, আগামী বছরের মাঝামাঝি সময়ে রাশিয়ার নতুন ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের দেশে মোতায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই আমেরিকা এবং জার্মানি ইউরোপের বিভিন্ন স্থানে এর বিরুদ্ধে মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। এই পরিস্থিতিতে রাশিয়া এবং বেলারুশ এই সিদ্ধান্ত নিয়েছে যে, এই ক্ষেপণাস্ত্র বেলারুশে মোতায়েন হওয়ার সাথে সাথে পুরো ইউরোপ এবং ন্যাটো ঘাঁটি রাশিয়ার নিশানায় থাকবে। তাও মাত্র কয়েক মিনিটের ব্যবধানে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন যে বর্তমানে আমাদের কাছে বেশ কিছু ওরেশনিক মিসাইল সিস্টেম রয়েছে, যেগুলো আমরা যেকোনো সময় মোতায়েন করতে পারি। আমরা আমাদের শত্রুদের উপর এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার চালিয়ে যাব। যদি তারা আমাদের ভূখণ্ডে হামলা বন্ধ না করে। যেখানে তারা পশ্চিমা দেশগুলোর তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। আমরা ভবিষ্যতেও যুদ্ধক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারব।
ওরেশনিক মিসাইলের পাল্লা এখন ৫৫০০ কিলোমিটার। এটি এক সেকেন্ডে তিন কিলোমিটার গতিতে চলে। এমন এক অস্ত্র বসানো হয়েছে যা ৪০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করে। মানে যে কোনো কিছুকে মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত করতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি উল্কার মতো আকাশ থেকে পড়ে। অর্থাৎ ভয়ানক ধ্বংসের দৃশ্য সাক্ষী থাকতে পারে।