Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেপাল নির্বাচনে হিন্দুপন্থী দলের হয়ে প্রচার মনীষা কৈরালার

দেশের অভিভাবক এবং প্রাণবন্ত জাতীয়তাবাদী দল হিসাবে রাজতন্ত্রের প্রয়োজন যারা গণতান্ত্রিক কাঠামোর অধীনে জনগণের আর্থ-সামাজিক উন্নতির জন্যে দায়িত্ব পালন করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউড হোক বা টলিউড একাধিক তারকারা শুধু অভিনয়েই নয়, রাজনৈতিক ক্ষেত্র পর্যন্তও বিস্তার লাভ করেছেন। টলিউড ইন্ডাস্ট্রিতেও এর ভুরি ভুরি উদাহরণ। যেমন, দেব, মিমি, সায়ন্তিকা, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়। পাশাপাশি বলিউডেও একাধিক তারকারা রাজনৈতিক দলে নাম লিখিয়ে নিজেদেরকে অভিনয় কেরিয়ার থেকে চিরকালের জন্যে সরিয়ে নিয়েছেন। এছাড়া বলিউডের অনেক অভিনেত্রীরা কেরিয়ারের মাঝপথেই অভিনয় ত্যাগ করেছেন।

তাঁদের মধ্যে কেউ কেউ ঘর বেঁধেছেন, আবার কেউ কেউ স্বামীর সঙ্গে সুদূর বিদেশে গিয়ে সংসার পেতেছেন। যাই হোক, এবার আমাদের আলোচ্য বিষয়ে ফেরা যাক। বলিউডের একজন দাপুটে অভিনেত্রীর তালিকায় বরাবরই নাম যায় মনীষা কৈরালার। যদিও বর্তমানে তিনি অভিনয় থেকে অনেকটা দূরেই চলে গিয়েছেন। কিন্তু শোনা গিয়েছে, খুব শীঘ্রই সঞ্জয় লীলা বনসালীর ‘হীরামাণ্ডি’ ছবির মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করবেন তিনি। তবে এরই মধ্যে সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে, ২০ নভেম্বর নেপালে নির্বাচনের আগে তিনি হিন্দুপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির (RPP) পক্ষে প্রচার শুরু করবেন, বর্ণবৈষম্যের কারণে নেপালের ঐতিহ্যবাহী ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস হয়ে গিয়েছে, যার ফলে নেপালের বিশাল ক্ষতি হয়ে গিয়েছে।

উল্লেখ্য, নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি হলেন মনিষা কৈরালা। যিনি ছিলেন নেপালি কংগ্রেসের প্রতিষ্ঠাতাও। আজ অর্থাৎ শুক্রবার সেই দলের হয়ে অন্তত দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন মনিষা৷ অভিনেত্রী এদিকে টুইট করে জানিয়েছেন, “আমি আমার ব্যস্ত সময়সূচী থেকে কিছুটা সময় বের নিয়েছি। এবং জাতীয় প্রজাতন্ত্র পার্টির পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্যে নেপালে আমার বাড়িতে যাচ্ছি।” নেপালে আগামী ২০ নভেম্বর একক পর্বে সংসদীয় এবং প্রাদেশিক স্তরের নির্বাচন হতে চলেছে।

অভিনেত্রী আরও জানিয়েছেন, “দেশের অভিভাবক এবং প্রাণবন্ত জাতীয়তাবাদী দল হিসাবে রাজতন্ত্রের প্রয়োজন যারা গণতান্ত্রিক কাঠামোর অধীনে জনগণের আর্থ-সামাজিক উন্নতির জন্যে দায়িত্ব পালন করবে। এছাড়া সাম্প্রদায়িক বৈষম্য এবং প্রগতিশীল রাজনীতির নামে ঐতিহ্যগত ও জাতীয়তাবাদী শক্তির বর্জন নেপালের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর ব্যাপক ক্ষতি করেছে। আমাদের এটি ঠিক করা উচিত যত দ্রুত সম্ভব।” যদিও এর আগে রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ করতে দেখা যায় নি অভিনেত্রীকে। সম্ভবত এই প্রথমবার মনিষা কৈরালা নেপালে নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে যোগদান দিচ্ছেন। মনিষা কৈরালা মুলত ১৯৯০ এবং ২০০০ এর দশকে বোম্বে, খামোশি এবং দিল সে-এর মতো একাধিক চলচ্চিত্রের জন্য জনপ্রিয়তা পেয়েছেন।

ভগবান রূপে পুজিত চারপেয়ী, নেপালে ‘কুকুর তিহার’ উদযাপনে সামিল মনিষা কৈরালা

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর নিজের একাকিত্বের কথা তুলে ধরলেন মণীষা

জানেন কি, মনিষা নয়, রেখাই হতে পারতেন ‘হীরামাণ্ডি’র মল্লিকাজান

নেট দুনিয়ায় ঝড় তুলল সঞ্জয় লীলা বনশালীর ‘হীরামাণ্ডির’ টিজার

জানেন কী, মণিরত্নমের ‘বোম্বে’ ছবি প্রত্যাখ্যান করতে বলা হয়েছিল মনীষাকে

‘হীরা মান্দি’র মাধ্যমেই দীর্ঘ ৪৫ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করছেন মুমতাজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00