আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের জুলাই মাসে নাইরোবির এক আবর্জনার স্তুপ থেকে উদ্ধার হয় ৯ নারীর ছিন্ন-ভিন্ন মৃতদেহ।যেই ঘটনা গোটা পূর্ব আফ্রিকার দেশকে নাড়িয়ে দিয়েছিল। গ্রেফতার করা হয়েছিল ৩৩ বছর বয়সী অভিযুক্ত কলিন্স জোমাইসি খালুসা’কে।পুলিশি জেরায় স্বিকার করেছিলেন দুই বছর ধরে তিনি হত্যা করেছেন স্ত্রী সহ ৪২ নারীকে। তবে এবার জেল ভেঙে পালিয়েছে কেনিয়ার এই সিরিয়াল কিলার। যে সবার কাছে পরিচিত ‘ভ্যাম্পায়ার’ নামে। কেনিয়া পুলিশ জানিয়েছে, ভোর ৫টার দিকে বন্দীদের সকালের খাবার দিতে প্রহরীরা রুটিন চেক-আপে করতে গেলে তাঁরা দেখেন কারা কক্ষে তারের নেট কেটে ১৩ জন বন্দী পালিয়েছে।
ভয়ঙ্কর এই অপরাধীকে এক মাসের বেশি হেফাজতে রাখতে পারলো না কেনিয়া পুলিশ। জেলের মধ্যে কাঁটাতারের বেড়া কেটে পালিয়েছে খালুসা সহ আরও ১৩ বন্দি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে নাইরোবির একটি পুলিশ স্টেশনে।গ্রেফতারের পর থেকেই সেখানেই বন্দি ছিল অভিযুক্ত খালুসা।
এই ঘটনার পর তোপের মুখে পড়েছে পুলিশ প্রশাসন। অভিযোগ, থানার ভেতরের কেউই পালাতে সাহায্য করেছে খালুসা’কে। ভারপ্রাপ্ত আইজিপি জানিয়েছেন,‘সকালে গিগিরি পুলিশ স্টেশনে ১৩ জন বন্দি পালিয়েছে। একইসঙ্গে সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত আসামিও পালিয়ে যান।’ বন্দিদের পালাতে সাহায্য করার অভিযোগে এরইমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে থানার পুলিশের আট কর্মকর্তার বিরুদ্ধে।
এর আগেও, মানবাধিকার লঙ্ঘনের দায়ে একাধিকবার অভিযুক্ত হয়েছে কেনিয়ার পুলিশ। তবে এবার খালুসা’কে ধরতে চলছে ব্যাপক তৎপরতা। তবে কীভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত চলছে।