Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গায়ে আগুন লাগিয়ে দিলেন প্রেমিক! পুড়লেন প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া প্রেমিকা অ্যাথলেট

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া উগান্ডার নারী অ্যাথলেট রেবেকা চেপতেগেইয়ের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে তাঁরই প্রেমিক। রেবেকা চেপতেগেই হলেন একজন ম্যারাথন দৌড়বিদ। গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ফলে শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছে ৩৩ বছর বয়সী রেবেকার। ঘটনাটি ঘটেছে কেনিয়ায়।

এই ঘটনায় কেনিয়ার ট্রান্স এনজোইয়া কাউন্টির পুলিশ কমান্ডার জেরেমিয়াহ ওলে কসিয়ম জানিয়েছেন, রেবেকা শুধু একা নন। এই ঘটনায় প্রেমিক ড্যানিয়েল এনডিয়েমাও ওই ঘটনায় আগুনে পুড়ে আহত হয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাঁচ লিটারের জেরি ক্যান উদ্ধার করেছেন তাঁরা।দেশটির সংবাদমাধ্যম সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় কেনিয়ার এলডোরেটেরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রেবেকা।

রেবেকা চেপতেগেই হল একজন ম্যারাথন দৌড়বিদ। চলতি বছরের গত মাসে প্যারিস অলিম্পিক্সের ম্যারাথনে অংশ নিয়ে ৪৪তম হয়েছিলেন তিনি। রেবিকা হল উগান্ডার বাসিন্দা। তবে অনুশীলনের জন্য প্রতিবেশি দেশ কেনিয়ায় থাকেন ৩৩ বছর বয়সী দৌড়বিদ রেবেকা। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌছোয় কেনিয়া পুলিশ। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রেবেকা। শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছে, গুরুতর আহত হয়েছে রেবেকা। আপাতত শারীরিক অবস্থার উন্নতি নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায় নি।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00