Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিলিস্তিনি  মহিলা সাংবাদিককে ধর্ষণের হুমকি ইজরায়েলি বাহিনীর

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ চলেছে গাজা- ইজরায়েল যুদ্ধ। এবার সেই যুদ্ধের খবর করতে গিয়েই ধর্ষণের হুমকি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক। তিনি হলেন লামা খাতার। বর্তমানে চোখে–মুখে ক্লান্তির ছাপ, মুখ মলিন হয়ে বসে আছেন লামা। ৪৭ বছর বয়সী ওই মহিলাকে ধর্ষণের হুমকি দিয়েছে ইজরায়েল সেনাবাহিনী।

গত ৭ই অক্টোবর ইজরায়েলের ওপর হামলা চালায় হামাস গোষ্ঠী। আর সেই সময় লামাকে জেলবন্দি করে ইজরায়েল বাহিনী।  তবে তিনি গত নভেম্বর মাসে মুক্তি পেয়েছেন জেল থেকে। আর তারপরেই জেলবন্দি থাকাকালীন সময় অভিজ্ঞতা সামনে আনেন সাংবাদিক লামা। তিনি জানান জেলবন্দি অবস্থায় থাকার সময় তাঁর ওপর হেনস্থা করেছে ইজরায়েল বাহিনী। লামা জানিয়েছেন, ‘জেলবন্দি থাকার সময় তাঁর পরিবারকে নানান হুমকির মুখে পড়তে হয়। বাড়িঘর পুড়িয়ে দেওয়ার কথা বলেন ইজরায়েল বাহিনী।‘

অন্যদিকে ইজরায়েলি কারাগারে  কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি সাংবাদিক বন্দিকে  রয়েছেন  । তবে এদের বেশিরভাগের বিরুদ্ধেই কোনো অভিযোগ আনতে পারেনি ইজরায়েলি বাহিনী। তাদের বিনা অভিযোগের ভিত্তিতে দিনের পর দিন ইজরায়েল বন্দি করে রেখেছে। জানা গিয়েছে, জেলবন্দি সাংবাদিকেরা বেশিরভাগই ফিলিস্তিনি মিডিয়ায় কর্মরত বা কেউ কেউ ফ্রিল্যান্সার। ইজরায়েল এই সাংবাদিকদের গাজার পশ্চিম উপকুল থেকে আটক করেছেন । এই ঘটনা থেকে একটা কথাই স্পষ্ট যে, ফিলিস্তিনি মিডিয়ার কণ্ঠ রোধ করতেই গাজা উপত্যকা থেকে সাংবাদিকদের আটক করে জেলবন্দি করেছে ইজরায়েল বাহিনী। তবে কবে এই জেলবন্দি সাংবাদিকেরা মুক্তি পাবেন সেটাই এখন দেখার।

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

গাজায় কাজ দ্রুত শেষ করুক ইজরায়েল, নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00