Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মরক্কোর ভয়াবহতার মধ্যেই ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মরক্কোর ভয়াবহ ভূমিকম্পের মাঝেই ইন্দোনেশিয়ায় ভূমিকম্প।  ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে ৫.৯ মাত্রায় আঘাত হেনেছে ভূমিকম্প। মিনাহাসা উপদ্বীপও শনিবার কেঁপে ওঠে ভূমিকম্পে। যদিও কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।  ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, অগভীর এই ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা নেই।

যদিও ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়শই ভূমিকম্প হয়। এমনকি অগ্ন্যুৎপাত, সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগও ঘটে। মূলত প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থানের দরুণ প্রায়শই ভূমিকম্প ও অগ্নুৎপাত দেখা যায়। উল্লেখ্য, গত ২৯ অগস্ট ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালিসহ লম্বক অঞ্চলে ভূমিকম্প ঘটে। যার তীব্রতা ছিল ৭.১। গত ২১ নভেম্বর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্প হয়। যার তীব্রতা ছিল ৫.৬।  

প্রসঙ্গত, শুক্রবার (৮ সেপ্টেম্বর)রাত ১১টায় মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প ঘটে। ৬.৮ ও ৪.৯ মাত্রার তীব্রতায় উত্তর আফ্রিকার দেশটিতে শক্তিশালী আঘাত হানে দুটি ভূমিকম্প। ইতিমধ্যেই এই ঘটনায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০০ এর বেশি।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

বালিতে ৬৫ যাত্রী নিয়ে ডুবে গেল ফেরি, চার জনের দেহ উদ্ধার

ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, প্রবল অগ্ন্যুৎপাতে জারি হল কড়া সতর্কতা

ইন্দোনেশিয়ায় ২ অস্ট্রেলিয়কে লক্ষ্য করে গুলিবর্ষণ, নিহত ১

ফের কেঁপে উঠল মায়ানমারের মাটি, ফিরল ভয়ঙ্কর স্মৃতি

বিধ্বস্ত মায়ানমারের ছবি ইসরো-র স্যাটেলাইটে

সাতসকালে কেঁপে উঠল নিউজিল্যান্ডের মাটি!দুলে উঠল ভবন,আতঙ্কে স্থানীয়রা

হঠাৎ কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মাটি! আতঙ্ক রাস্তায় বেরিয়ে এল মানুষজন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00