আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার(৫ নভেম্বর)মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ ও গণণা। ইতিমধ্যে আমেরিকার একটি শহরে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষ হয়েছে। ফলাফলে ডেমোক্র্যাটপ্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমসংখ্যক ভোট পেয়েছেন। ভোটকেন্দ্রটি হলো নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের উত্তরে অবস্থিত ছোট্ট শহর ডিক্সভিল নচে। সেই কেন্দ্রে এবার মোট ভোটার ৬ জন।
এই শহরটতে মধ্যরাতের পরপরই ডিক্সভিল নচে ভোট গ্রহণ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণও শেষ হয়। ভোট গণনায় দেখা গেছে, ৬ টি ভোটের মধ্যে কমলা পেয়েছেন ৩ ভোট, ট্রাম্পও ৩ ভোট পেয়েছেন। প্রথম ফলাফলে কমলা ও ট্রাম্পের লড়াইটা সমানে সমান সেটা বলার অপেক্ষা রাখে না।
সোমবার(৪ নভেম্বর)মধ্যরাতে ডিক্সভিল নচে শহরের বাসিন্দারা ভোট দিয়েছেন। বাদ্যযন্ত্রের সাহায্যে আমেরিকার জাতীয় সংগীতের সুর বাজানোর মধ্য দিয়ে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল।
চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আজই মার্কিনরা বেছে নেবে দেশটির ভবিষ্যৎ কার হাতে তুলে দেবে। প্রচার পর্বে কোন ফাক রাখে নি ট্রাম্প ও কমলা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন নতুন ইতিহাস গড়ার সুযোগ।একদিকে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আশা রাখছেন তিনি জিতবেন। ৬০ বছর বয়সি কমলা বিজয়ী হলে তিনি প্রথম কৃষ্নাঙ্গ নারী ও প্রথম এশীয় নারী হিসেবে প্রেসিডেন্ট হবেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী তথা দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত প্রেসিডেন্ট-এর দায়িত্ব পালন করেছেন। বিজয়ী হলে তিনিই হবেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়সি প্রেসিডেন্ট।