Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে রাশিয়া, বিস্ফোরক অভিযোগ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বিশ্বজুড়ে নিজেদের ইয়েসম্যানকে ক্ষমতায় বসাতে ডলারের থলি নিয়ে আসরে নামার মারাত্মক অভিযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খোঁচর সংস্থাগুলির বিরুদ্ধে। এবার নিজেদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনের মুখেই বিশ্বে অশান্তি বাঁধানোর মূলপাণ্ডা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-সহ তিন মার্কিন গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইরান সহ একাধিক দেশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে। এক যৌথ বিবৃতিতে তিন মার্কিন গোয়েন্দা সংস্থা অভিযোগ তুলেছে, রাশিয়া এবং ইরানের কিছু গোষ্ঠী ইন্টারনেটে ভুয়ো খবর ছড়িয়ে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রভাবিত করতে সক্রিয় হয়েছে। যদিও মার্কিন গোয়েন্দাদের অভিযোগ উড়িয়ে মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কমলা হ্যারিসের পরাজয় আড়াল করতেই ভোট প্রভাবিত করার অভিযোগ তোলা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে লড়ছেন ইসলামি জিহাদিদের মদতদাতা হিসাবে পরিচিত কমলা হ্যারিস। আর রিপাবলিকানদের হয়ে দাঁড়িয়েছেন কট্টর ইসলামি মৌলবাদীদের যম হিসাবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও ভোটের মুখে হিন্দু, আফ্রিকান মুসলিমদের সমর্থন পেয়ে কমলাকে টেক্কা দিয়ে গিয়েছেন ট্রাম্প। আর বর্তমান ভাইস প্রেসিডেন্টের মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা উজ্জ্বল হতেই আজগুবি দাবি নিয়ে আসরে নেমে পড়েছে কুখ্যাত মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। আর ওই সংস্থাকে সঙ্গত করছে  জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দফতর (ওডিএনআই) এবং সাইবার পরিকাঠামো নিরাপত্তা সংস্থা।

তিন মার্কিন গোয়েন্দা সংস্থা যৌথ বিবৃতিতে বলেছে, ‘রাশিয়া-সহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো  প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। মার্কিনিদের মধ্যে বিভাজনের অপচেষ্টা চালাচ্ছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00