বাইডেনের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন প্রাক্তন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। এখন ট্রাম্পের নামের পেছনে প্রাক্তন বসবে না, আনুষ্ঠানীকভাবে বর্তমান প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প। এবার তাতে মেজাজ খানিকটা সামলে নিয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এদিকে বাইডেনের সঙ্গে ডিনারে যাবেন ট্রাম্প। শোনা যাচ্ছে, বাইডেনের সঙ্গে খুব শিগগিরই মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। সেখানে থাকবেন কমলা হ্যারিসও। সম্প্রতি বাইডেন-কমলার থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাওয়ার পর এই কথা জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে বেশ খুশি ট্রাম্প। তিনি জানান, বাইডেন-হ্যারিস শ্রদ্ধার সঙ্গে অভিনন্দন জানিয়েছেন তাঁকে(ট্রাম্প)। তাই তিনি বাইডেন ও কমলার সঙ্গে খুব শিগগিরই মধ্যাহ্নভোজে অংশ নেবেন। তবে মজার বিষয় হল এতে সম্মতি জানিয়েছেন বাইডেনও।

অন্যদিকে ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানিয়েছেন, ‘নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

এই নিয়ে এক বিবৃতিতে স্টিভেন চেউং, ‘নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পও ওই সাক্ষাৎ এর অপেক্ষায় রয়েছেন, খুব শিগগিরই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বাইডেনের ফোনকলেরও খুবই প্রশংসা করেছেন ট্রাম্প।’

আরও পড়ুন : শেষ পর্যন্ত পুরনো বন্ধু ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

আমেরিকায় শুরু প্রেসিডেন্ট নির্বাচন, প্রথম ভোটকেন্দ্রে কয়টি করে ভোট পেলেন ট্রাম্প-কমলা?

যুদ্ধবাজ বাইডেনের উপরে ক্ষুব্ধ, কমলাকে ধাক্কা দিয়ে ট্রাম্পের পাশে মার্কিন মুসলিমরা

কমলার প্রশংসায় পঞ্চমুখ গাজায় গণহত্যা সমর্থনকারী ন্যান্সি পেলোসি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]