Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হামাসের ফাঁদে নিহত ইজরায়েলের ৪ সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বোমা বিস্ফোরণে ৪ ইজরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৭ সেনা আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।মঙ্গলবার (১১ জুন) নিহতদের পরিচয় পত্র প্রকাশ করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার (১০ জুন) রাফায় একটি ভবনে বোমা বিস্ফোরণে চার ইজরায়েলি সেনা নিহত হয়েছে।এদেঁর মধ্যে হলেন ২৪ বছর বয়সী মেজর তাল পশেবিলস্কি শাওলভ, ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট এতিন কার্লসব্রান, ১৯ বছর বয়সী সার্জেন্ট আলমোগ শালম ও সার্জেন্ট ইয়ার লেভিন।

ইজরায়েলের আইডিএফের প্রাথমিক তদন্ত মতে জানা গেছে , সোমবার (১০ জুন)দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে গিয়েছিল নিহত সেনারা।

প্রথমে ভবনের ভেতরে ফাঁদ পাতা আছে কিনা তা নিশ্চিত হতে। তাঁরা একটি বিস্ফোরক ছোড়েন। এর ফলে সেই সময়ে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় দুই সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করেন।কিন্তু এরপরে পরেই সেই সময় লুকিয়ে রাখা বোমা ফেটে যায় এবং ভবনের অংশবিশেষ কয়েকজন সেনার ওপর ধসে পড়ে। এর ফলে নিহত হয় সেনারা।

আইডিএফ আরও জানিয়েছে, নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এই নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর ২৯৯ সেনা হারাল ইজরায়েল।

উল্লেখ্য, সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হামাসের সঙ্গে ইজারয়েলের যুদ্ধবিরতি প্রসঙ্গে জো বাইডেনের প্রস্তাবের ভোটাভুটি হয়। বাইডেনের এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪ টি। যদিও ভোট দেওয়া থেকে বিরত থেকেছে রাশিয়া।

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় মৃত্যুমিছিল ছাড়াল ৬২ হাজারের গণ্ডি, চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি হামাস

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00