Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাতিসংঘে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ স্থগিত করল ৬ দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (UNRWA) কর্মীদের বিরুদ্ধে উঠেছে হামাস-ইজরায়েল যুদ্ধের যোগ থাকার অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করেছে UNRWA। এই কর্মী বরাখাস্তের পরেই হামাস- ইজরায়েল যুদ্ধের জন্য ত্রাণ দেওয়া বন্ধ করল বিশ্বের মোট ছয়টি দেশ।

ত্রাণ বন্ধ করা দেশগুলির তালিকায় রয়েছে- ব্রিটেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং ফিনল্যান্ড। UNRWA কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন,’ গত ৭ ই অক্টোবর প্রথম ইজরায়েলের ওপর হামলা চালায়  হামাস গোষ্ঠী। আর এই হামলায় UNRWA বেশ কয়েকজন কর্মী যুক্ত ছিল বলে অভিযোগ উঠেছে।  আর সেই অভিযোগের ভিত্তিতে কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে UNRWA। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।‘ তবে এই হামলায় কত জন কর্মী যুক্ত ছিলেন তা নিয়ে কোন মন্তব্য করেনি লাজারিনি।

২০২২ সালে ইউএনআরডব্লিউএয়ের সর্বোচ্চ দাতা দেশগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে এই অভিযোগ তাদেরকে ত্রাণ দিতে বিব্রত করেছে। উল্লেখ্য, ৯৪৮ সালের যুদ্ধের শরণার্থীদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল UNRWA। এই সংস্থা গাজা, জর্ডান, সিরিয়া এবং লেবাননে ফিলিস্তিনিদের শিক্ষা, স্বাস্থ্য ও সহায়তা পরিষেবা সরবরাহ করে। এটি গাজার ২.৩ মিলিয়ন জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশকে সহায়তা করে। ৭ অক্টোবরের হামলার পরে হামাসকে নির্মূল করার জন্য ইজরায়েল যুদ্ধ শুরু করেছে। আর এই যুদ্ধে ত্রাণ সরবারহ করে চলেছে UNRWA।

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

গাজায় কাজ দ্রুত শেষ করুক ইজরায়েল, নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00