Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঙ্কটজনক প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ

শারীরিক অবস্থার অবনতি ঘটায় দুবাইয়ের (Dubai) এক হাসপাতালে (Hospital) ভর্তি রয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সঙ্কটজনক প্রাক্তন প্রেসিডেন্ট তথা পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন প্রধান পারভেজ মুশাররফ (Former Pak President Parvez Musharraf)। শারীরিক অবস্থার অবনতি ঘটায় দুবাইয়ের (Dubai) এক হাসপাতালে (Hospital) ভর্তি রয়েছেন তিনি। ৭৯ বছর বয়সী প্রাক্তন পাক প্রেসিডেন্টকে (Former Pak President) লাইফসাপোর্টে (Life Support) রাখা হয়েছে। যদিও শুক্রবার পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ওয়াক্ত নিউজ’ (Waqt News) এর পক্ষ থেকে দাবি করা হয়, প্রাক্তন পাক প্রেসিডেন্ট চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তবে এ বিষয়ে দুবাইয়ের হাসপাতাল কর্তৃপক্ষ ও মুশাররফের পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পদে পৌঁছেছিলেন পারভেজ মুশাররফ। ১৯৯৮ সালের ৬ অক্টোবর পাক সেনাবাহিনীর শীর্ষ পদে আসীন হন তিনি। তিন বছর ধরে দায়িত্ব পালনের পরে ২০০১ সালের ৭ অক্টোবর সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। দেশের সেনাপ্রধান থাকাকালীনই নওয়াজ শরিফ মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব সামলান। পরে নওয়াজ শরিফ সরকারকে বরখাস্ত করে দেশের দশম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০০১ সালের ২০ জুন থেকে ২০০৮ সালের ১৮ অগস্ট পর্যন্ত দেশের সাংবিধানিক প্রধানের দায়িত্বভার পালন করেন। শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের মুখে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান।

২০১৩ সালে মুশাররফের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়। পরের বছর অর্থা‍ৎ ২০১৪ সালের ৩১ মার্চ তাঁকে দোষী সাব্যস্ত করে পেশোয়ার হাইকোর্ট। দেশে ক্ষমতার অপপ্রয়োগ করে জরুরি অবস্থা জারি এবং সংবিধান অমান্য করার দায়ে প্রাক্তন পাক প্রেসিডেন্টকে ফাঁসির সাজা শোনানো হয়। ২০১৬ সালে অবশ্য পাকিস্তান থেকে দুবাইতে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন মুশাররফ। সেই থেকে দুবাইতেই রয়েছেন।

প্রয়াত পাক প্রেসিডেন্ট মুশারফ

সঙ্কটজনক প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশাররফকে দেশে ফেরাতে চায় পাক সেনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00