Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়াত পাক প্রেসিডেন্ট মুশারফ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক মুশারফ। দুবাইয়ের একটি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বয়স হয়েছিল ৭৯ বছর। পাক মিডিয়া সূত্রে মুশারফের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুবাইয়ের হাসপাতালে গত নয় মাস ধরে তিনি ভর্তি ছিলেন।  হাসপাতাল সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে জিও নিউজ মুশারফের প্রয়াণের খবর দিয়েছে। পরিবারের তরফ থেকেও মুশারফের প্রয়াণের খবর দেওয়া হয়েছে। কার্গিল যুদ্ধের অন্যতম মাথা ছিলেন পাকিস্তানের প্রাক্তন এই সামরিক শাসক। গত মাসে মুশারফ ঘনিষ্ঠ নেতা এবং পাকিস্তানের প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছিলেন, প্রাক্তন সামরিক শাসককে রাখা হয়েছে ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিগত সপ্তাহ থেকে মুশারফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান।যদিও তাদের সেই চেষ্টা ব্যর্থ প্রমাণ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি। প্রাক্তন রাষ্ট্রপতিকে দেখতে গিয়েছিলেন সে দেশের সেনা প্রধান  বাজাওয়া লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) এবং তাঁর স্ত্রী। গিয়েছিলেন জুনে। 

পারভেজ মুশারফের জন্ম দিল্লিতে, ১৯৪৩-য়ের ১১ অগাস্ট। দেশ স্বাধীন হওয়ার পর পরিবার চলে যায় পাকিস্তানে। করাচির সেন্ট প্যাট্রিক স্কুলে পড়াশোনা। উচ্চশিক্ষা লাহোরের ফরম্য়ান ক্রিশ্চিয়ান কলেজে। সেখানকার পাঠ শেষ করে মুশারফ যোগ দেন সেনাবাহিনীতে। পরবর্তীকালে ধাপে ধাপে তিনি সেনাবাহিনীর সর্বোচ্চ পদে আসীন হন। একসময় তার হাতেই দেশ শাসিত হয়েছিল। পরে আদালত তাঁকে দেশদ্রোহিতার অভিযোগে দোষী সাব্যস্ত করে। 

 

সঙ্কটজনক প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00