নয়া ভাইরাস ‘এইচএমপিভি’ নিয়ে নতুন তথ্য দিলেন চিনা বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি চিন নিয়ে চরম উদ্বেগে রয়েছে বিশ্ববাসী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, চিনের হাসপাতালে কোভিড কালের মতো ভিড় উপচে পড়েছে। জানা গিয়েছে, হিউম্যান মেটানিউমোভাইরাসে আক্রান্ত হয়েই চিনের মানুষজন হাসপাতালে ছুটছেন। এই সংক্রমণে শিশু এবং বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন বলেও দাবি করা হচ্ছে। শ্বাসযন্ত্রের এই ভাইরাসকে ঠেকাতে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে চিনের রোগ নিয়ন্ত্রক সংস্থা।

কোভিড-১৯ মহামারির পর চিনে ক্রমশ বেড়েই চলেছে হিউম্যান মেটানিউমোভাইরাস(এইচএমপিভি)-এর সংক্রমণ। মেটানিউমোভাইরাস এর বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায় শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণকে হিউম্যান মেটাপনিউমোভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এইচএমপিভি ফ্লু’র মতো উপসর্গ, বিশেষ করে শিশু এবং অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টে ভোগাতে পারে।

চিনা চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন, এই ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের সমস্যা হচ্ছে শ্বাসতন্ত্রে। তবে দু:খের বিষয় হল চিনা বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা বা টিকা নেই। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রর(সিডিসি)নির্দেশনা অনুযায়ী চিনা বিশেষজ্ঞরাও এই রোগের সমাধানের বিষয়ে জোর দিচ্ছেন।

আরও পড়ুন : ভিড় উপচে পড়ছে চিনের হাসপাতালে, এই নয়া ভাইরাস সম্পর্কে জানেন ? রইল উপসর্গ

বিশেষজ্ঞদের কথায় এই রোগের কোন টিকা নেই ঠিকই,কিন্তু বিশ্রাম, হালকা খাবার এবং উপযুক্ত পোশাক পরলে অনেকটাই স্বস্তি মিলবে এই রোগ থেকে। এছাড়াও জনসমাবেশে বেরোলে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখা এবং জনাকীর্ণ স্থান এড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।

মহিলা সেজে যৌনতার প্রলোভন দেখিয়ে ১০০০ পুরুষকে ফাঁসানো ‘সিস্টর হঙ’কে চেনেন?

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]