রাশিয়ার আপত্তিকে অগ্রাহ্য করেই ইউক্রেনে অস্ত্র গেল ভারত থেকে

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় দেশের কাছে আর্টিলারি গোলা বিক্রি করছেন ভারতীয় অস্ত্র নির্মাতারা। শুধু তাই নয় যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেনে গিয়েছে ভারতের অস্ত্র। রাশিয়ার আপত্তি সত্বেও তাতে বিশেষ কর্ণপাত করল না ভারত। তবে এই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্রের খবর, এক বছর ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে ভারী অস্ত্রের ঘাটতি পড়ে ইউক্রেনের। এরপর ঘুরপথে ইউরোপের কয়েকটি দেশ হয়ে ভারতের তৈরি গোলা পৌঁছায় ইউক্রেনে। কিন্তু এই নিয়ে ভারত সরকার কোন মন্তব্য করেনি। অন্যদিকে  চলতি বছর  জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন,’ ভারত ইউক্রেনে কোন অস্ত্র পাঠায়নি ।‘

ইতিমধ্যেই ভারত ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দুবার বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে চলতি বছরের জুলাই মাসে অনুষ্ঠিত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে নিয়ে একটি বৈঠক হয়। আর সেখানে আলোচনা হয়েছিল অস্ত্র বিষয় নিয়ে। বলা বাহুল্য, ভারতের অস্ত্র আমদানি ৬০ শতাংশ জোগান দেয় রাশিয়া। তাই ভারতের কাছে বরাবরই রাশিয়া একটি মূল্যবান অংশীদার।   এই আবহে বেশ কয়েকটি  আন্তর্জাতিক সংবাদমাধ্যম মারফত সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে ভারত।  আর তাতেই প্রশ্ন উঠছে তাহলে কী রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরেছে ।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা ইউক্রেনের, সোনার দামে বিকোচ্ছে পেট্রোল

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]