আন্তর্জাতিক ডেস্ক: প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজায় প্রতি ৪০ মিনিটে একটি শিশুকে হত্যা করা হচ্ছে। বন্দিদের উদ্ধার করার জন্য ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইজরায়েলি আগ্রাসন শুরু হয়। সেদিন থেকে আজ পর্যন্ত প্রায় ১৬ হাজারেরও বেশি শিশুর হত্যা করা হয়েছে বলে জানা যায়।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার অর্থাৎ ৫ মে এই তথ্য সামনে আনেন। ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই মুহূর্তে মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৭৮ জন মানুষ। সব থেকে বেদনার হল তাঁদের মধ্যে ৯০৮ জন শিশু রয়েছে। তাছাড়া প্রায় ৩১১ জন নবজাতক শিশুকেও জন্মগ্রহণের পরে মারা যায়।
তিনি আরও বলেছেন, মার্চের প্রথমের দিকে ইজরায়েল ক্রসিং পুরোপুরি বন্ধ করে দেওয়ার কারণে বর্তমান পরিস্থিতি আরও খারাপ হয় যায়। যার ফলে জরুরি স্বাস্থ্যসেবা পর্যন্ত বন্ধ হয়ে যায়। যার কারণে কয়েক হাজার শিশু ও অন্তঃসত্ত্বা মহিলার উপযুক্ত চিকিৎসা করার সম্ভব হয় না। এর ফলে সমস্যা আরও বেড়ে যায়।
তিনি আরও বলেন, ইজরায়েলের হামলা ও ত্রাণ ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় সেখানকার শিশুরা এক বেলা পেট ভড়ে না খেয়েই বেঁচে রয়েছে। এই সমস্ত সমস্যা ছাড়াও বিশুদ্ধ জল ও পুষ্টির অভাব তো রয়েছেই ।
মারওয়ান তার কথায় উল্লেখ করেন, বহু শিশু তাদের ভাঙা বাড়িতেই বাস করছে। পাশাপাশি অন্তঃসত্ত্বা মহিলারা প্রয়োজনে হাসপাতাল পর্যন্ত যেতে পারছে না।
প্যালেস্টাইন প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হয় যায়। তার পর গত ২ মার্চ থেকেই গাজায় সমস্ত পণ্য ও সরবরাহ প্রবেশ বন্ধ করে দেয় ইজরায়েল বলে জানা যায়।